সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ঘুষ চাওয়ায় বরিশালে আদালতের সেরেস্তাদার বরখাস্ত | চ্যানেল খুলনা

ঘুষ চাওয়ায় বরিশালে আদালতের সেরেস্তাদার বরখাস্ত

চ্যানেল খুলনা ডেস্কঃঘুষ চাওয়ার অভিযোগে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের সেরেস্তার আব্দুল কাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে তাকে বরখাস্তের আদেশ দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম। বরিশাল আদালতে একই অভিযোগে গত চার দিনে দুজন কর্মচারী বরখাস্ত হলেন।

জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল গাফফার জানান, আব্দুল কাদের সাময়িক বরখাস্তের পাশাপাশি কেন তাকে স্থায়ী বরখাস্ত করা হবে না তা জানতে ১০দিনের মধ্যে জবাব চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আব্দুল কাদের জেলা ও দায়রা জজ আদালতের অধীন আদালতের সেরেস্তাদার পদে কর্মরত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই আদালতে বিচার সংক্রান্ত কাজের আনার জন্য আব্দুল কাদেরকে ঘুষ দিতে হয় সেবাপ্রত্যাশীদের। সম্প্রতি এরকম একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তারপরই তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে বরিশাল দ্রুত বিচার ট্রাইব্যুনালে একটি মামলার নকল সরবরাহের জন্য অফিস সহকারী রেখা রাণী মণ্ডলের ঘুষ চাওয়ার ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ওই ঘটনায় তাকে গত রবিবার সাময়িক বরখাস্ত করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

গরু বিক্রির টাকা লুটে হিজড়া নেত্রী মৌসুমীকে হত্যা, যুবক গ্রেপ্তার

পুরুষ হতে অস্ত্রোপচারের কয়েক ঘণ্টা পর তরুণীর মৃত্যু

নিখোঁজের ২৫ দিন পর জঙ্গলে যুবকের কঙ্কাল, পোশাক দেখে শনাক্ত

চীনা প্রেমিক বিয়ে করতে টাঙ্গাইলে, আপত্তিতে ফিরলেন ঢাকায়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।