সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
৪ দিনের মধ্যে পেঁয়াজের কেজি ৪০ টাকা করার দাবি কাদের সিদ্দিকীর | চ্যানেল খুলনা

৪ দিনের মধ্যে পেঁয়াজের কেজি ৪০ টাকা করার দাবি কাদের সিদ্দিকীর

চ্যানেল খুলনা ডেস্কঃচার থেকে পাঁচ দিনের মধ্যে পেঁয়াজের কেজি ৪০ টাকা করতে হবে দাবি করে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম) বলেছেন, ৪০ টাকা কেজি পেঁয়াজ চাই। ভারতে পেঁয়াজের দাম ৬ টাকা, সেখানে আমরা ২৫০ টাকা কেজি পেঁয়াজ কিনে খাব এটা মানবো না।

শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইলের সখীপুরে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের এক প্রতিবাদ সমাবেশে তিনি এ দাবি জানান।১৯৯৯ সালের নভেম্বরের ১৫ তারিখে (বাসাইল-সখীপুর) জাতীয় সংসদ উপ-নির্বাচনে তৎকালীন সরকারের জনগণের ভোটের অধিকার হরণ প্রসঙ্গে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বলেন, ২০১৮ সালের ডিসেম্বরের ৩০ তারিখে জনগণের ভোটের অধিকার হরণের কাছে ১৯৯৯ সালের ১৫ নভেম্বরের ভোটাধিকারের হরণ হেরে গেছে।

উপর দিকে থুতু ফেললে নিজের গায়েই লাগে তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্কে আমি কিছু বলতে চাই না বলেও মন্তব্য করেন কাদের সিদ্দিকী।

মো. ছবুর মেম্বারের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকা (বীরপ্রতীক), যুগ্ম সম্পাদক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী, জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এটিএম সালেক হিটলু, সহ-সভাপতি আব্দুল হালিম সরকার লাল, দুলাল হোসেন মাস্টার, আলমগীর সিদ্দিকী প্রমুখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

ভরণ-পোষণ দাবি করায় মায়ের গলায় ওড়না পেঁচিয়ে হত্যাচেষ্টা

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অটোরিকশাচালকের পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগাল এলাকাবাসী

লক্ষ্মীপুরে শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাপ্রধান গ্রেপ্তার

স্বামীকে কিল-ঘুষি, স্ত্রীর ৫ দিনের কারাদণ্ড

পিচ্চি পোলাপানরে কান্না করাইতে ভালোই লাগে’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।