সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ভারত বধের পর এবার পাকিস্তানে ঐতিহাসিক জয় | চ্যানেল খুলনা

ভারত বধের পর এবার পাকিস্তানে ঐতিহাসিক জয়

চ্যানেল খুলনা ডেস্কঃ ভারতকে টি-টোয়েন্টিতে টাইগাররা পরাজিত করের ঠিক পরের দিনই পাকিস্তানের মাঠে প্রথম ওয়ানডে জয় পেয়েছে বাংলাদেশ নারী দল। দুই দিনের ব্যবধানে ‍এশিয়ার দুই পরাশক্তি দলকে হারাল বাংলাদেশ।

রোববার নয়াদিল্লিতে রোহিত শর্মার নেতৃত্বাধীন দলকে ৭ উইকেটে পরাজিত করেন মুশফিক-বিপ্লবরা।

একদিনের ব্যবধানে লাহোরে পাকিস্তান নারী দলকে ১ উইকেটে হারায় রুমানা আহমেদের নেতৃত্বাধীন দল।

সোমবার (০৪ নভেম্বর) লাহোরে অনুষ্ঠিত রুদ্ধশ্বাস ম্যাচে এক উইকেটের নাটকীয় জয়ে দুই ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ সমতায় ফেরে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রুমানা ও সালমা খাতুনের বোলিং তোপের মুখে পড়ে ৪৮.৪ ওভারে ২১০ রানে অলআউট হয় পাকিস্তান।

দলের হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেন ওপেনার নাহিদা খান। এছাড়া ৩৬ ও ৩৪ রান করে করেন আলিয়া রিয়াজ ও অধিনায়ক বিসমাহ মারুফ। বাংলাদেশ দলের হয়ে রুমানা তিন আর সালমা দুই উইকেট শিকার করেন।

টার্গেট তাড়া করতে নেমে নির্ধারিত ওভারে এক বল হাতে রেখে ১ উইকেটে জয় পায় বাংলাদেশ। দলের জয়ে সর্বোচ্চ ৬৭ রান করেন ফারজানা হক। এছাড়া ৪৪ রান করেন ওপেনার মুরশিদা খাতুন।

এর আগে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে লাহোরে তিনটি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। তিনটিতেই হেরেছে সালমা খাতুনের দলটি। প্রথম ম্যাচে ১৪ রানে দ্বিতীয় ম্যাচে ১৫ আর তৃতীয় ম্যাচে হেরেছে ২৮ রানের ব্যবধানে। এদিকে দুই ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে রুমানা আহমেদের নেতৃত্বে সফরকারীরা হেরেছে ২৯ রানের ব্যবধানে। সোমবার (৪ নভেম্বর) সিরিজের শেষ ম্যাচটি খেলতে নামে দুই দল।

 

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

বিশ্বকাপ ইস্যুতে পাকিস্তানকে ভারতীয় ক্রিকেটারের সতর্কবার্তা

কুয়েটে ‘ইন্টার ডিপার্টমেন্ট টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন

সরকারের নির্দেশ পেলে বিশ্বকাপে খেলবে না পাকিস্তানও

বাংলাদেশ বিশ্বকাপে যাবে না, সরকারি সিদ্ধান্ত

ভারতে বাংলাদেশ না খেললে বিশ্বকাপে বিকল্প দল নেবে আইসিসি

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।