সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
যুবলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক চয়ন, সদস্য সচিব হারুন | চ্যানেল খুলনা

যুবলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক চয়ন, সদস্য সচিব হারুন

চ্যানেল খুলনা ডেস্কঃ ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের সপ্তম কংগ্রেসের প্রস্তুতি কমিটিতে যুবলীগ প্রেসিডিয়াম সদস্য চয়ন ইসলামকে আহ্বায়ক এবং সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদকে সদস্য সচিব করা হয়েছে।

রোববার (২০ অক্টোবর) প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি দলের বৈঠকে এ কমিটি করা হয়। বৈঠকে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুর কাদের বলেন, আমাদের সভাপতি (শেখ হাসিনা) যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার ও সাংগঠনিক সম্পাদকদের সাথে দীর্ঘক্ষণ বৈঠক করেছেন। তিনি আগামী জাতীয় কংগ্রেস নিয়ে নির্দেশনা দিয়েছেন। সিদ্ধান্ত যেগুলো হয়েছে, বয়স সীমা ৫৫ বছর করা হয়েছে।

তিনি আরও বলেন, সংগঠনটি প্রেসিডিয়াম মেম্বার চয়ন ইসলামকে আহ্বায়ক ও সাধারণ সম্পাদক হারুনুর রশীদকে সদস্য সচিব এবং কার্যনিবাহী সদস্যকে নিয়ে সম্মেলন প্রস্তুতি কমিটি করা হয়েছে। এ কমিটি আগামী সম্মেলন পর্যন্ত সম্মেলনে প্রস্তুতি নেবে। যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের সবাইকে অব্যাহতি দিতে নেত্রীর নির্দেশ রয়েছে।

তাহলে কী চেয়ারম্যানকে বহিষ্কার করা হয়েছে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তা হয়নি। তবে চেয়ারম্যানকে অব্যাহতি দেয়া হয়েছে।

এখন যুবলীগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন কে- এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, এখন সম্মেলন প্রস্তুতি কমিটি সব করবে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

পুকুরে একজনকে বাঁচাতে নেমে দুই স্কুলশিক্ষার্থীরই মৃত্যু

ইতালিতে ছোট ভাইকে খুন করে ভিডিও কলে পরিবারকে দেখায় বড় ভাই

শ্বশুরবাড়িতে জামাইকে পিটিয়ে হত্যা, স্ত্রী ও শ্যালক গ্রেপ্তার

মাদকাসক্ত ছেলের নামে মামলা করায় বাবাকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে বাংলাদেশ

স্কুলে যাওয়ার পথে তুলে নিয়ে ধর্ষণ, অজ্ঞান অবস্থায় ফেলে যায় রাস্তার ধারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।