সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সৌরভকে অভিনন্দন জানিয়ে টুইটে যা বললেন মমতা | চ্যানেল খুলনা

সৌরভকে অভিনন্দন জানিয়ে টুইটে যা বললেন মমতা

চ্যানেল খুলনা ডেস্কঃ ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট হয়েছেন কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি। তিনি পশ্চিমবঙ্গের অধিবাসী। আর এ কারণেই তাকে অভিনন্দন জানিয়েছে টুইট করেছেন অঙ্গরাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

টুইটে তিনি লিখেছেন, সর্বসম্মতভাবে বিসিসিআই প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় সৌরভকে প্রাণঢালা অভিনন্দন। তোমায় শুভেচ্ছা জানাই এবং সর্বাত্মক শুভকামনা করি। তুমি ভারত ও বাংলাকে গর্বিত করেছো। সিএবি প্রেসিডেন্ট হিসেবেও তোমার কার্যকালে/মেয়াদে আমরা গৌরবান্বিত। একটা দুর্দান্ত নতুন ইনিংস দেখার জন্য মুখিয়ে থাকলাম।

বিসিসিআই’র প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত হচ্ছেন সৌরভ এবং তা একপ্রকার নিশ্চিত। এ খবর পাওয়ার পরই আনন্দে ফেটে পড়েছেন ভক্তরা। ভারতীয় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ককে শুভেচ্ছা জানাচ্ছেন সবাই।

সৌরভ বর্তমানে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) প্রেসিডেন্ট পদে রয়েছেন। আগামী বছর সেপ্টেম্বরে এ পদ থেকে ইস্তফা দেবেন তিনি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খেলাধুলা আরও সংবাদ

ড্র দিয়ে এশিয়ান গেমস শেষ বাংলাদেশের মেয়েদের

টি-টোয়েন্টিতে জ্যোতির উত্তরসূরি নাহিদা না মোস্তারি?

দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ গোলে হারল বাংলাদেশ নারী ফুটবল দল

সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন বিশ্বসেরা রিবাকিনা

খুলনা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে সম্মিলিত ক্লাব ঐক্য পরিষদ প্যানেলের নিরঙ্কুশ জয়

ব্যালন ডি’অরে ষষ্ঠ মেক্সিকান কুইনোনেস

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।