সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ইয়াবা কিনতে গিয়ে জনগণের পিটুনিতে আহত পুলিশ | চ্যানেল খুলনা

ইয়াবা কিনতে গিয়ে জনগণের পিটুনিতে আহত পুলিশ

চ্যানেল খুলনা ডেস্কঃ ইয়াবা কেনার সময় এলাকাবাসীর পিটুনিতে আহত হয়েছেন মোশারফ হোসেন নামে ঠাকুরগাঁও সদর থানার এক পুলিশ কনস্টেবল। রোববার (১৩ অক্টোবর) রাত ১১টায় ঠাকুরগাঁও সত্যপীর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত কনস্টেবল মোশারফকে প্রত্যাহার করা হয়েছে।

স্থানীয়রা জানান, পুলিশ কনস্টেবল মোশারফ ১৩ অক্টোবর রাত ১০টার দিকে শহরের সত্যপীর ব্রিজ এলাকায় এক ব্যক্তির কাছে ইয়াবা সংগ্রহ করতে গেলে বাকবিতন্ডা হয়। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে তাকে ধরে ফেলে। এ সময় ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে মারপিট করে পুলিশে খবর দেয় তারা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে কনস্টেবল মোশারফকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

স্থানীয়রা জানান, নুর ইসলাম নামে এক পথচারি বলেন সত্যপীর ও হাজীর মোড় এলাকায় অনেক দিন ধরে বিভিন্ন মাদক দ্রব্য বেচা-কেনা হয়। ফলে ওই এলাকায় বিকেলের পরে উঠতি বয়সের তরুণ ও মাদকাসক্তদের আড্ডা জমে উঠে।

ঠাকুরগাঁও পুলিশ সুপার মোহা. মনিরুজ্জামান এ বিষয়ে বলেন, ‘এ ঘটনায় অভিযুক্ত কনস্টেবল মোশারফকে ক্লোজড করা হয়েছে।

তবে অভিযুক্ত পুলিশ সদস্য মোশারফের কাছে মাদক কেনার বিষয়ে জানতে চাইলে ঘটনাটি সত্য নয় বলে দাবি করেন তিনি।

এর আগে গত ২৩ জুন ঠাকুরগাঁও পীরগঞ্জ থানা আবাসিক কোয়ার্টার থেকে ৮ হাজার পিস ইয়াবাসহ ঠাকুরগাঁও কোর্টের এস আই হেলাল প্রামানিক ও পরিচ্ছন্ন কর্মী মানিককে গ্রেফতার করে ডিবি পুলিশ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

সারাদেশ আরও সংবাদ

কারাগারে আইভীর কবিতা, সুর দিলেন মমতাজ

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, হতাহত নেই

ইয়াবা-গাঁজাসহ পুলিশ কনস্টেবল আটক

চট্টগ্রামে শিশু ধর্ষণ, ১৩ দিনেই তদন্ত প্রতিবেদন আদালতে

জনগণ যখন ঘুমিয়ে যান, তখন তেলের দাম বাড়ানো হচ্ছে: জামায়াত আমির

হাকিমপুরে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে আহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।