সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সড়ক দুর্ঘটনায় নিহত হলেন ভান্ডারিয়া বন্দর ব্যবসায়ী | চ্যানেল খুলনা

সড়ক দুর্ঘটনায় নিহত হলেন ভান্ডারিয়া বন্দর ব্যবসায়ী

চ্যানেল খুলনা ডেস্কঃ পিরোজপুরের ভান্ডারিয়া-বরিশাল আঞ্চলিক মহাসড়কের ভান্ডারিয়া বাসষ্টান্ড সংলগ্নে পাথরবাড়ীর সামনে আজ সকালে ঈগল পরিবহনের একটি বাসের (ঢাকা মেন্ট্রো-ব-১৫-১১-৭৪) চাপায় নূরুজ্জামান সুমন খান (৩৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
সে উপজেলার উত্তর শিয়ালকাঠী গ্রামের আব্দুল মালেক খান শাহজাহান এর বড় ছেলে এবং ভান্ডারিয়া বন্দরের নিউ সাধ এন্টারপ্রাইজের মালিক। নিহতের স্ত্রী সাবিহা বেগম জানান, রোববার সকাল ৮টার দিকে প্রতিদিনের ন্যায় মর্নিং ওয়ার্ক করতে যায় সুমন। এসময় ঢাকা গামী একটি ঈগল পরিবহনের বাস তাকে পেছন দিক থেকে চাপা দিলে ঘটনা স্থলেই সে নিহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

স্থানীয়রা জানান, ঘাতক বাসটি এক হেলপার চালাচ্ছিলেন। ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ এস,এম মাকসুদুর রহমান জানান, হাসপাতাল থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে এবং চালককে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

সারাদেশ আরও সংবাদ

কারাগারে আইভীর কবিতা, সুর দিলেন মমতাজ

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, হতাহত নেই

ইয়াবা-গাঁজাসহ পুলিশ কনস্টেবল আটক

চট্টগ্রামে শিশু ধর্ষণ, ১৩ দিনেই তদন্ত প্রতিবেদন আদালতে

জনগণ যখন ঘুমিয়ে যান, তখন তেলের দাম বাড়ানো হচ্ছে: জামায়াত আমির

হাকিমপুরে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে আহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।