সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বিদেশে যাওয়ার বিষয়ে কিছু বলেননি খালেদা | চ্যানেল খুলনা

বিদেশে যাওয়ার বিষয়ে কিছু বলেননি খালেদা

চ্যানেল খুলনা ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বোন সেলিনা ইসলাম সাংবাদিকদের বলেছেন, তার বোন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। তার জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসা দরকার।

শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করার পর বাইরে এসে সাংবাদিকদের তিনি একথা বলেন।

সেলিনা ইসলাম বলেন, ‘আমরা দেখে এলাম, খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক খারাপ। তিনি কারও সাহায্য ছাড়া দাঁড়াতে পারেন না। নিজের খাবার নিজে খেতে পারেন না। হাত-পা শক্ত হয়ে গেছে। জরুরিভাবে তার উন্নত চিকিৎসা দরকার।’
‘চিকিৎসকরা বলেছেন তিনি সুস্থ আছেন’- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সেলিনা ইসলাম বলেন, ‘সব মিথ্যা কথা। আমরা তো এখনই দেখে এলাম, তিনি কী অবস্থায় আছেন?’

তাকে বিদেশে নেয়ার বিষয়ে জানতে চাইলে তিনি (খালেদা জিয়ার বোন) বলেন, ‘সরকার যদি চায় তাহলেই তো তিনি বিদেশে চিকিৎসা নিতে পারবেন। তবে এ বিষয়ে খালেদা জিয়া আমাদের সঙ্গে কিছু বলেননি।’

শুক্রবার বিকাল সোয়া ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত পরিবারের ছয় সদস্য খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। বিষয়টি জানান, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।
দিদার বলেন, বিএনপি চেয়ারপারসনের মেঝ বোন সেলিনা ইসলাম, ছোট ভাই শামীম ইস্কান্দার, শামীম ইস্কান্দারে স্ত্রী কানিজ ফাতিমা, শামীম ইস্কান্দারের ছেলে অভিক ইস্কান্দার, অরিক ইস্কান্দারসহ পরিবারের ছয় সদস্য বিকাল সোয়া ৩টার দিকে বিএসএমএমইউ’র কেবিন ব্লকে কারা হেফাজতে চিকিৎসাধীন খালেদা জিয়ার কক্ষে গিয়ে দেখা করেন। এর আগে গত ২০ সেপ্টেম্বর পরিবারের সদস্যরা তার সঙ্গে দেখা করেন।

গত বছর ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দি খালেদা জিয়া। চিকিৎসার জন্য গত ০১ এপ্রিল বিএসএমএমইউ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। ৬১২ নম্বর কেবিনে তাকে রাখা হয়েছে।

https://channelkhulna.tv/

রাজধানী আরও সংবাদ

ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার, শিক্ষক ও বন্ধু পুলিশ হেফাজতে

অবশেষে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কমবে গরম

মুরগির দাম কমলেও বেড়েছে মাছের দাম

ঢাকার আকাশ আংশিক মেঘলা, তবে বৃষ্টির সম্ভাবনা কম

রাজধানীতে থাকবে গরমের দাপট, নেই বৃষ্টির সম্ভাবনা

বৃষ্টিহীন ঢাকায় আজও দাপট থাকবে গরমের, সকালেই তাপমাত্রা ২৮ ডিগ্রি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।