সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোরেলগঞ্জে ৭৮টি পূজা মন্ডপে আর্থিক অনুদান দিলেন এমপি মোজাম্মেল | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জে ৭৮টি পূজা মন্ডপে আর্থিক অনুদান দিলেন এমপি মোজাম্মেল

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে শারদীয় দুর্গোৎসবে ৭৮টি পূজা মন্ডপে নিজ অর্থায়নে অনুদান দিলেন বাগেরহাট ৪, আসনের সংসদ সদস্য সাবেক সমাজ কল্যান প্রতিমন্ত্রী ডা. মোজাম্মেল হোসেন।
মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা অফির্সাস ক্লাবে এ অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি বলেন, আওয়ামীলীগ সরকারের আমলে সকল ধর্ম বর্ণের মানুষ ধর্মীয় চেতনায় উৎসব মুখর পরিবেশে ধর্মীয় উৎসব পালন করে। শারদীয় উৎসবে সকলের ভাতৃত্তের বন্ধনে একত্রিত হয়ে মন্ডপগুলোতে মিলন মেলায় পরিনত হয়। এ একত্রিত বন্ধন আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে সকলকে একযোগে কাজ করতে হবে।
এ অনুদান প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন  জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন তালুকদার, মাকছুদা খানম মুক্তা, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, মহিলা ভাইস চেয়ারমান ফাহিমা খানম, আ.লীগের সহ-সভাপতি চেয়ারম্যান শফিকুর রহমান লাল, থানা অফিসার ইনচার্জ কেএম আজিজুল ইসলাম। অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন আ.লীগ নেতা চেয়ারম্যান মাহমুদ আলী, আব্দুর রহিম বাচ্চু, আ.লীগ নেতা খ.ম লুৎফর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ। আলোচনা শেষে প্রধান অতিথি তার ব্যক্তিগত অর্থায়নে ১৬টি ইউনিয়নের ৭৪টি মন্ডপে দু’ই হাজার টাকা করে ও পৌর শহরের কেন্দ্রীয় মন্দিরসহ ৪টি মন্দিরে ৪ হাজার টাকা নগদ অর্থ প্রদান করেন। এর পরে তিনি শরণখোলা উপজেলায় ২৭টি মন্দিরে আর্থিক অনুদান প্রদান করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ

ফকিরহাটের ফলতিতা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।