সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রংপুর-৩ উপনির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত সাদ এরশাদ | চ্যানেল খুলনা

রংপুর-৩ উপনির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত সাদ এরশাদ

চ্যানেল খুলনা ডেস্কঃরংপুর-৩ উপনির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মহাজোট প্রার্থী লাঙ্গল প্রতীকের রাহগীর আল মাহী ওরফে সাদ এরশাদ।শনিবার (৫ অক্টোবর) নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শেষে বিকালে শুরু হয় গণনা। এরপর সন্ধ্যায় নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে রংপুরের পুলিশ হলে বেসকারিভাবে এ নির্বাচনের ফল ঘোষণা করা হয়। এতে ৫৮৮৭৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সাদ এরশাদ।

সাদ এরশাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী রিটা রহমান ধানের শীষ প্রতীকে ১৬৯৪৭ ভোট পেয়েছেন।মোট ৬ প্রার্থী এ নির্বাচনে অংশ নেন। রংপুর-৩ (সদর) আসনে উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী রাহগির আলমাহি সাদ এরশাদ (লাঙল), বিএনপি মনোনীত প্রার্থী রিটা রহমান (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী এরশাদের ভাতিজা হোসেন মকবুল শাহরিয়ার আসিফ (মোটরগাড়ি), এনপিপির শফিউল আলম (আম), গণফ্রন্টের কাজী মো. শহীদুল্লাহ বায়েজিদ (মাছ) এবং খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মন্ডল (দেয়াল ঘড়ি) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রংপুর-৩ (সদর) আসনে মোট ভোটার সংখ্যা চার লাখ ৪১ হাজার ২২৪। এদের মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ২০ হাজার ৮২৩ জন এবং নারী ভোটার দুই লাখ ২০ হাজার ৪০১ জন। নির্বাচনে ছয়জন প্রার্থী ভোটের লড়াই করছেন।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

বেপর্দা নারীদের পাশে বসিয়ে সেলফি তোলেন জামায়াত আমির: রেজাউল করিম

ইসলামের নামে ‘মিথ্যাচার’ করছে জামায়াত: চরমোনাই পীর

‘আমাকে ভোট দিন, বিজয়ী হলে সবার বিয়ের ব্যবস্থা করব’

নির্বাচিত হলে আমাকে জিজ্ঞেস না করে পুলিশ কারও বাড়িতে যেতে পারবে না: জামায়াত প্রার্থী

‘ডাকসু বেশ্যাখানা ছিল’ বলা জামায়াত নেতাকে শিক্ষক সমিতি থেকেও বহিষ্কার

হাত পাখার নারী কর্মীদের ওপর জামায়াত কর্মীদের হামলার অভিযোগ, আহত ৩

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।