সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
রূপসায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি | চ্যানেল খুলনা

রূপসায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি

চ্যানেল খুলনা ডেস্কঃ  রূপসার নৈহাটি ইউনিয়নের সামন্তসেনা গ্রামে একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে ।অপর বাড়িতে তালা ভেঙ্গে মোটরসাইকেল চুরি।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, উপজেলার সামন্তসেনা গ্রামে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য সরদার মোস্তফা নওরোজের বাড়িতে রাত আড়াইটার দিকে বাড়ির পিছনের দরজার কড়া ভেঙে ঘরে প্রবেশ করে। ৮ জনের ডাকাত দল অস্ত্রের মুখে স্বামী-স্ত্রী দু’জনকেই জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে । পরে ডাকাতদল তিনটি রুমে আলমারি ও বিভিন্ন স্থানে তল্লাসী চালিয়ে নগদ ৩০ হাজার টাকা, তিন ভরি স্বর্ণ অলংকার, দুটি মোবাইল ফোন সেট ও দামি কাপড় নিয়ে যায়।যার আনুমানিক মূল্য লক্ষধীক টাকা। ডাকাতদল ৩০ মিনিট ধরে ঘরে তল্লাশি চালায়। বাড়িতে স্বামী স্ত্রী ছাড়া আর কেউ ছিল না। অপরদিকে টি এস বি ইউনিয়নের খাজাডাঙ্গা গ্রামের রাসেল পিতা-মৃত আব্দুল হালিমের বাড়ির বারান্দার তালা ভেঙ্গে একই রাতে মোটর সাইকেল চুরি করে নিয়ে যায়।
জানা যায়, প্রতিদিনের মত নিজের বাড়ির বারান্দায় এফ জেড ও ডিসকভার ২ টি মোটরসাইকেল রেখে তারা ঘুমিয়ে থাকে। গভীর রাতে শব্দ টের পেয়ে দরজা খোলার চেষ্টা করে ব্যর্থ হয়।চোরেরা বাইরে থেকে সব দরজা গুলো আটকিয়ে রাখার কারনে পরিবারের লোক বাইরে বের হতে পারে নাই। পরে জানালা ভেঙ্গে বাইরে এসে দেখতে পায় এফ জেড মোটরসাইকেল টি চোরের চুরি করে নিয়ে যায়। এব্যাপারে রূপসা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় উদ্ধারকৃত ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর

খুলনায় মাছের বাজার চড়া, স্বস্তিতে সবজি ক্রেতারা

খুলনায় সাড়ে ১২ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

তথ্যদাতাদের নিরাপত্তায় কঠোর বার্তা দেওয়ায়, প্রত্যাহার কেএমপি কর্মকর্তা

খুলনায় একাত্তর টেলিভিশন অফিসে চুরি: খোয়া গেছে ক্যামেরা, টেলিভিশন

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।