সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
গ্রাহকের ৬ লাখ টাকা তুলে নিয়েছেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক | চ্যানেল খুলনা

গ্রাহকের ৬ লাখ টাকা তুলে নিয়েছেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক

চ্যানেল খুলনা ডেস্কঃ গ্রাহক জানেন না অথচ তার ব্যাংক হিসাব থেকে ৬ লাখ টাকা তুলে নিয়েছেন ব্যবস্থাপক। চলতি বছরের ১৬ জুন এ ঘটনা ঘটে অগ্রণী ব্যাংকের রাজশাহীর গোদাগাড়ী উপজেলা শাখায়।

তবে গ্রাহক ঘটনা টের পেয়েছেন গত ২৪ সেপ্টেম্বর। ওই দিনই বিষয়টি তিনি বর্তমান ব্যবস্থাপক শিব শঙ্করকে জানান। তৎকালীন ওই শাখা ব্যবস্থাপক আহসান হাবিব নয়ন এ কাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ এনেছেন গ্রাহক সাবের আলী।
ভুক্তভোগী সাবের আলী উপজেলার দাড়িয়াপুর হাতাপাড়া গ্রামের বাসিন্দা। এ নিয়ে ব্যাংকটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

সাবের আলীর ছেলে মনিরুল ইসলাম জানান, ব্যবস্থাপক শিব শঙ্কর ক্যাশ শাখায় গিয়ে খোঁজ নিয়ে জানতে পারেন, গ্রাহক সাবের আলীর হিসাব নম্বর (০২০০০০৯৫৭৭৫৯৪)। তিনি ১৯৮৯ সাল থেকে অগ্রণী ব্যাংকে লেনদেন করেন। তার একটি ঋণও আছে। সেই ঋণ সমন্বয় করার কথা বলে ওই সময় ব্যবস্থাপকের দায়িত্বে থাকা আহসান হাবিব নয়ন ব্যাংকের পিয়ন আফজালের মাধ্যমে ৪৩০৮১৭২ নম্বরের একটি চেক বইয়ের ফাঁকা পাতা নেন। সেটি এ বছরের ১৬ জুন ব্যবহার করেই ওই হিসাব নম্বর থেকে ৬ লাখ টাকা তুলে নেয়া হয়েছে। চেকের পাতাটিতে সে সময়ের ব্যবস্থাপক আহসান হাবিব নয়ন নিজেই টাকার পরিমাণ লিখেছেন।

ব্যাংকের বর্তমান ব্যবস্থাপক শিব শঙ্কর জানান, গ্রাহকের লিখিত অভিযোগ পাওয়ার পর তিনি বিষয়টির অনুসন্ধান শুরু করেছেন। এরপর জানতে পারেন, পিয়ন আফজাল চেকের পাতাটি নিয়ে এসে আহসান হাবিব নয়নকে দেন। এরপর গ্রাহকের অভিযোগ ও তার অনুসন্ধান লিপিবব্ধ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে পাঠিয়ে দিয়েছেন।

শাখা ব্যবস্থাপক আহসান হাবিব নয়ন বর্তমানে ব্যাংকের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখায় প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত।
তিনি দাবি করেন, এ ঘটনার সঙ্গে তিনি জড়িত নন। চার মাস পরে এমন অভিযোগের পেছনে অন্য কোনো কারণ আছে বলেও দাবি করেন আহসান হাবিব নয়ন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

গরু বিক্রির টাকা লুটে হিজড়া নেত্রী মৌসুমীকে হত্যা, যুবক গ্রেপ্তার

পুরুষ হতে অস্ত্রোপচারের কয়েক ঘণ্টা পর তরুণীর মৃত্যু

নিখোঁজের ২৫ দিন পর জঙ্গলে যুবকের কঙ্কাল, পোশাক দেখে শনাক্ত

চীনা প্রেমিক বিয়ে করতে টাঙ্গাইলে, আপত্তিতে ফিরলেন ঢাকায়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।