সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পুরুষ হতে অস্ত্রোপচারের কয়েক ঘণ্টা পর তরুণীর মৃত্যু | চ্যানেল খুলনা

পুরুষ হতে অস্ত্রোপচারের কয়েক ঘণ্টা পর তরুণীর মৃত্যু

নারী থেকে পুরুষ হওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের কয়েক ঘণ্টা পর রোজি আক্তার লিজা (৩১) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে অস্ত্রোপচারের পর রোববার ভোররাত সাড়ে ৪টার দিকে তাঁর মৃত্যু হয়।

লিজার বাড়ি বরিশালের গৌরনদী উপজেলায়। পরিবারের সদস্যরা জানান, ছোটবেলা থেকেই লিজার আচরণ ছিল ছেলেদের মতো। তিনি কোনো পুরুষকে পছন্দ করতেন না এবং এর আগে তাঁকে দুইবার বিয়ে দেওয়া হলেও কোনো সংসারেই থাকেননি।

পারিবারিক সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে জেনিফা আক্তার নামে এক তরুণীর সঙ্গে লিজার পরিচয় হয়। পরে জেনিফা নিয়মিত তাঁদের বাড়িতে যাতায়াত করতেন। লিজা ঢাকায় হরমোনের চিকিৎসাও নিচ্ছিলেন।

জেনিফা জানান, অস্ত্রোপচারের জন্য লিজার মা-বাবা দেড় লাখ টাকা দেন। গত ৩ সেপ্টেম্বর তাঁকে ‘সরফরাজ’ নামে হাসপাতালে ভর্তি করা হয়। অস্ত্রোপচারের আগে সম্মতিপত্রে লিজার স্ত্রী হিসেবে তিনি স্বাক্ষর করেন।

তবে লিজার বাবা বলেন, জেনিফা সম্মতিপত্রে স্বাক্ষর করবেন বা হাসপাতালের কাগজে মেয়ের নাম ‘সরফরাজ’ রাখা হয়েছে—এসব তিনি জানতেন না। তিনি জানান, লিজা অস্ত্রোপচার করে পুরুষ হয়ে জেনিফাকে বিয়ে করবে—এমন কথা তিনি স্ত্রীর কাছ থেকে শুনেছিলেন।

হাসপাতালের মৃত্যু সনদে লিজার নাম ‘সরফরাজ’ এবং লিঙ্গ পুরুষ উল্লেখ করা হয়েছে। অস্ত্রোপচার ও মৃত্যুর বিষয়ে হাসপাতালের জিএম বিশ্বজিত বৈদ্য এবং সংশ্লিষ্ট চিকিৎসক ডা. মাহমুদুল হাসানের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁরা বিস্তারিত মন্তব্য করেননি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

পুরুষ হতে অস্ত্রোপচারের কয়েক ঘণ্টা পর তরুণীর মৃত্যু

নিখোঁজের ২৫ দিন পর জঙ্গলে যুবকের কঙ্কাল, পোশাক দেখে শনাক্ত

চীনা প্রেমিক বিয়ে করতে টাঙ্গাইলে, আপত্তিতে ফিরলেন ঢাকায়

নারায়ণগঞ্জে ডিজিএফআইয়ের তিন ভুয়া সদস্য গ্রেফতার

মামলা নেওয়ায় ওসিকে ‘পেটানোর’ হুমকি ‘সন্ত্রাসী বগার’

শিক্ষার্থীদের ফোন ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা, পেলেই বহিষ্কার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।