সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে লিসা কালামের গান | চ্যানেল খুলনা

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে লিসা কালামের গান

চ্যানেল খুলনা ডেস্কঃ বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে একটি গান করেছেন কণ্ঠশিল্পী লিসা কালাম। গানটির নাম ‘সে যে আমার শেখ হাসিনা’। শেখ হাসিনার নেতৃত্ব, দেশের উন্নয়ন ও তার সাফল্যের নানা দিক তুলে ধরে সাজানো হয়েছে গানটি।

এই গান প্রকাশ হচ্ছে আগামী ২৮ সেপ্টেম্বর। এদিন প্রধানমন্ত্রীর ৭৩তম জন্মদিন। আর জন্মদিনকে উপলক্ষ করেই প্রকাশ হচ্ছে গানটি। দেশের প্রথম সারির অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ব্যানারে গানটি প্রকাশ হবে মিউজিক ভিডিও আকারে।
‘সে যে আমার শেখ হাসিনা’ গানের কথা লিখেছেন ওসমান শওকত। সুর ও সঙ্গীতায়োজন করেছেন মো. শাহনেওয়াজ। পুরো গানের মূল ভাবনা বীর মুক্তিযোদ্ধা আবুল কালামের।

গানটি নিয়ে কণ্ঠশিল্পী লিসা কালাম বলেন, ‘শেখ হাসিনা আমাদের প্রাণের নেত্রী। তার নেতৃত্বে দেশ অনেক এগিয়ে গেছে। তার মতো একজন মহান নেত্রীকে নিয়ে গান গাইতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। আমার এই গান তার প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ।’

অন্যদিকে গানের পরিকল্পনাকারী মুক্তিযোদ্ধা আবুল কালাম বলেন, ‘বঙ্গবন্ধুর নেতৃত্বে যুদ্ধ করে আমরা দেশটা স্বাধীন করেছি। তারই কন্যা শেখ হাসিনা এখন সফলভাবে আমাদের দেশ পরিচালনা করছেন।

তাকে নিয়ে একটি গানের আয়োজন করতে পেরেছি, এটা আমার জন্য পরম পাওয়া। আমার বিশ্বাস, গানটি মানুষের পছন্দ হবে।’

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

‘ছোটবেলায় আমিও অশালীন স্পর্শের শিকার হয়েছিলাম’

মৃত্যুর পর নিজের যে ছবি প্রকাশ করতে বলেছিলেন কারিনা

জেবার অভিযোগে আটকে গেল ‘কন্ট্রাক্ট ম্যারেজ’

কাকে ইঙ্গিত করে ‘ভণ্ড হুজুর’ বললেন মিম?

আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী

দেবকে দেখে ‘চোর চোর’ স্লোগান, ভিডিও ভাইরাল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।