সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় ৭৯ হত্যাকাণ্ডের তথ্য তুলে ধরে নিরাপত্তা জোরদারের দাবি জামায়াতের | চ্যানেল খুলনা

খুলনায় ৭৯ হত্যাকাণ্ডের তথ্য তুলে ধরে নিরাপত্তা জোরদারের দাবি জামায়াতের

খুলনা মহানগরী ও জেলায় সাম্প্রতিক সময়ে হত্যাকাণ্ড, গুলিবর্ষণ ও সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এসব অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে দলটি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ আহ্বান জানান।

বিবৃতিতে তিনি দাবি করেন, সাম্প্রতিক সময়ে খুলনা অঞ্চলে ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। দায়িত্বশীল সংস্থাগুলোর যথাযথ পদক্ষেপের অভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে বলেও মন্তব্য করেন তিনি।

মিয়া গোলাম পরওয়ারের বিবৃতিতে বলা হয়, গত ২৪ নভেম্বর খুলনা মহানগরীর সদর, সোনাডাঙ্গা, দৌলতপুর, লবণচরা, খানজাহান আলী ও আড়ংঘাটা থানা এলাকাসহ সাতটি স্থানে গুলির ঘটনা ঘটে। ওই দিন দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায় একজন নিহত হন। এসব ঘটনায় হতাহত ব্যক্তিদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।

গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বরাত দিয়ে বিবৃতিতে আরও বলা হয়, গত ২২ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত ২২ দিনে খুলনায় গুলিতে ছয়জন নিহত ও ছয়জন আহত হয়েছেন। এ সময়ে অন্তত ১৩ বার গুলি ছোড়ার ঘটনা ঘটেছে।

এ ছাড়া চলতি বছরের ১২ নভেম্বর পর্যন্ত খুলনা মহানগরীতে ৩৯টি এবং জেলায় ৪০টি হত্যাকাণ্ডের তথ্য তুলে ধরা হয় বিবৃতিতে। এতে মোট হত্যাকাণ্ডের সংখ্যা ৭৯ বলে উল্লেখ করা হয়েছে। গত ৫ নভেম্বর ডুমুরিয়া উপজেলায় গুলিতে একজন নিহত হওয়ার ঘটনাও এতে অন্তর্ভুক্ত করা হয়।

বিবৃতিতে বর্তমান সরকারের সমালোচনা করে মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোকে যথাযথভাবে কাজে লাগানো হচ্ছে না। দলীয়করণ, দখলবাজি ও চাঁদাবাজির কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছেন বলেও দাবি করেন তিনি।

প্রতিটি হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত করে জড়িত ব্যক্তিদের শাস্তির আওতায় আনার আহ্বান জানান জামায়াতের এই নেতা। পাশাপাশি অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বাড়ানোর দাবি জানান তিনি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

টুঙ্গিপাড়ায় বিএনপি, এনসিপি ও গণঅধিকারের ১৬ নেতাকর্মীর পদত্যাগ

দেশে অস্থিরতা সৃষ্টি করে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা চলছে: জামায়াত

বিরোধীদের সহযোগিতা চাইতে প্রধানমন্ত্রীকে সংসদে আহ্বান জানাতে হবে: সরোয়ার তুষার

সংসদে বসেই হত্যা ও ধর্ষণের হুমকি পাচ্ছেন এনসিপির এমপি মাহমুদা মিতু

আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে বিএনপিও মাঠে থাকবে: রিজভী

এনসিপির মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।