সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বাগেরহাটে মিল্কভিটার চেয়ারম্যানের বাড়িতে হামলার ঘটনায় তিনজন গ্রেপ্তার | চ্যানেল খুলনা

বাগেরহাটে মিল্কভিটার চেয়ারম্যানের বাড়িতে হামলার ঘটনায় তিনজন গ্রেপ্তার

বাগেরহাটের ফকিরহাটে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্কভিটা) চেয়ারম্যান আমির হামজা সাথিলের বাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ। তাঁরা ককটেল নিক্ষেপে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলেও দাবি পুলিশের।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শরীফুল ইসলাম শামীম (২৩), মাহমুদুন নবী (৩১) ও মেহেদী হাসান রাসেল (২৬)। তাঁদের বাড়ি বাগেরহাট ও ফকিরহাট এলাকায়। তাঁদের কাছ থেকে ককটেল নিক্ষেপে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং ঘটনার ভিডিও ধারণ করা একটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. জামিলুর ইসলাম।

পুলিশ সুপার বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার গভীর রাতে খুলনার লবণচোরা থানায় অভিযান চালিয়ে শামীম ও মাহমুদুন নবীকে গ্রেপ্তার করা হয়। একই রাতে ফকিরহাটের মুলঘর এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় মেহেদী হাসান রাসেলকে।

তাঁদের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার তিনজনই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের সক্রিয় সদস্য। তাঁরা ককটেল নিক্ষেপের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় করা মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান পুলিশ সুপার।

পুলিশ জানায়, গত ১৮ নভেম্বর রাত ১০টা ২০ মিনিটের দিকে মোটরসাইকেলে করে আসা দুই যুবক মিল্কভিটার চেয়ারম্যানের বাড়ি লক্ষ্য করে পরপর তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

দুবলার চরে অনুপ্রবেশের চেষ্টায় ১০৭ জনকে জরিমানা

ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে, ক্ষতিগ্রস্ত শুঁটকি

বাগেরহাটে ৯.৮ কেজি গাঁজাসহ ১৮ বছরের তরুণ গ্রেপ্তার

ফকিরহাটে ৮ কেজি গাঁজাসহ ফেনীর যুবক গ্রেপ্তার

বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

বাগেরহাটে বিশেষ অভিযানে উপজেলা আওয়ামী লীগের নেতাসহ আটক ২

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।