সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
দুবলার চরে অনুপ্রবেশের চেষ্টায় ১০৭ জনকে জরিমানা | চ্যানেল খুলনা

দুবলার চরে অনুপ্রবেশের চেষ্টায় ১০৭ জনকে জরিমানা

সুন্দরবনের দুবলার চরের আলোর কোলে রাস উৎসবে অবৈধ পথে প্রবেশের চেষ্টার অভিযোগে ১০৭ জনকে আটক করেছে বন বিভাগ। পরে বন আইনের বিভিন্ন ধারায় তাঁদের কাছ থেকে মোট ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা ও ক্ষতিপূরণ আদায় করে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে ছেড়ে দেওয়া হয়েছে।

গত ২২ ও ২৩ নভেম্বর রাতভর পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের বনরক্ষীরা বিশেষ অভিযান চালিয়ে তাঁদের আটক করেন।

চাঁদপাই বন বিভাগ জানায়, বঙ্গোপসাগরের তীরবর্তী দুবলার চরের আলোর কোলে প্রতিবছর ঐতিহ্যবাহী রাস উৎসব ও পুণ্যস্নান অনুষ্ঠিত হয়। উৎসবে পুণ্যার্থীদের যাতায়াত, নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে বন বিভাগের পক্ষ থেকে পাঁচটি নির্ধারিত পথ রাখা হয়েছিল। তবে আটক ব্যক্তিরা ওই পথ ব্যবহার না করে নিজেদের নাম-পরিচয় গোপন রেখে অবৈধভাবে উৎসবস্থলে প্রবেশের চেষ্টা করছিলেন।

বন বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, এবারের রাস উৎসব ও পুণ্যস্নানে শুধু হিন্দু ধর্মাবলম্বীদের রাধা-কৃষ্ণের পূজা-অর্চনা ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেওয়ার অনুমতি ছিল। অন্য ধর্মাবলম্বীদের সেখানে যাওয়ার অনুমতি ছিল না। নির্ধারিত বিধিনিষেধ অমান্য করে অবৈধ পথে সুন্দরবনে প্রবেশের চেষ্টার অভিযোগে তাঁদের আটক করা হয়।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, সুন্দরবনের নিরাপত্তা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রাস উৎসবের শৃঙ্খলা বজায় রাখতে শুরু থেকেই বন বিভাগের নজরদারি ও টহল জোরদার করা হয়েছিল। নির্ধারিত পাঁচটি পথ ব্যবহার না করে পরিচয় গোপন করে দুবলার চরের আলোর কোলে প্রবেশের চেষ্টাকালে রাতভর অভিযানে ১০৭ জনকে আটক করা হয়। পরে বন আইন অনুযায়ী তাঁদের কাছ থেকে মোট ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা ও ক্ষতিপূরণ আদায় করে সকালে ছেড়ে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সুন্দরবনের সংরক্ষিত বনাঞ্চল ও ধর্মীয় উৎসবের পবিত্রতা রক্ষা করা বন বিভাগের দায়িত্ব। কোনো ধরনের অনিয়ম বা অবৈধ অনুপ্রবেশ বরদাশত করা হবে না। এ ধরনের অভিযান ও নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এদিকে রাস উৎসব শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল রাখতে বন বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেছেন। এ বছর হিন্দু সম্প্রদায়ের প্রায় ১০ হাজারের বেশি পুণ্যার্থী নির্ধারিত নিয়ম ও পথ অনুসরণ করে দুবলার চরের রাস উৎসব ও পুণ্যস্নানে অংশ নিয়েছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে, ক্ষতিগ্রস্ত শুঁটকি

বাগেরহাটে ৯.৮ কেজি গাঁজাসহ ১৮ বছরের তরুণ গ্রেপ্তার

ফকিরহাটে ৮ কেজি গাঁজাসহ ফেনীর যুবক গ্রেপ্তার

বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

বাগেরহাটে বিশেষ অভিযানে উপজেলা আওয়ামী লীগের নেতাসহ আটক ২

সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার ঘটনায় বিষ বিক্রেতাসহ গ্রেপ্তার ৩

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।