
খুলনা মহানগরীতে অপরাধ দমনে গত ২৪ ঘণ্টায় ১৪ জনকে গ্রেপ্তার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।
সোমবার (২৩ নভেম্বর) পুলিশের আটটি থানা ও গোয়েন্দা শাখা পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে কেএমপি মিডিয়া সেল।
মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, মহানগরীতে কোনো অপরাধ বা অপরাধী সম্পর্কে তথ্য থাকলে নিকটস্থ পুলিশকে জানানোর আহ্বান জানিয়েছে কেএমপি।


