সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ছেলেকে স্কুল থেকে আনতে গিয়ে, সাবেক স্বামীর হাতে নারী খুন | চ্যানেল খুলনা

ছেলেকে স্কুল থেকে আনতে গিয়ে, সাবেক স্বামীর হাতে নারী খুন

ঝিনাইদহ শহরে সন্তানের খোরপোশের টাকা নিয়ে বিরোধের জেরে সুমাইয়া আক্তার সোমা (২৬) নামে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর সাবেক স্বামীর বিরুদ্ধে। বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শহরের কলাবাগান এলাকার বাবর আলী মোড়ে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত এনামুল হক মেরাজকে আটক করেছে পুলিশ।

নিহত সোমা শহরের পাশের কাঞ্চননগর এলাকার সেকেন্দার আলীর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৩ সালের নভেম্বরে সোমা ও এনামুলের বিবাহবিচ্ছেদ হয়। এরপর বাবার বাড়িতে থাকতেন সোমা। তাঁদের ছয় বছর বয়সী ছেলে ফারহানের ভরণপোষণের জন্য আদালত এনামুলকে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ দেওয়ার নির্দেশ দেন। পরে এনামুল উচ্চ আদালতে আপিল করলেও আগের সিদ্ধান্ত বহাল থাকে। খোরপোশের টাকা দেওয়া নিয়ে তাঁদের মধ্যে প্রায়ই বিরোধ হতো।

বুধবার সকালে ছেলেকে স্কুল থেকে আনতে বাবর আলী মোড় এলাকায় যান সোমা। এ সময় এনামুল ইট দিয়ে তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সোমার ভাই রাতুল হোসেন বলেন, প্রায় আট বছর আগে পারিবারিকভাবে এনামুলের সঙ্গে তাঁর বোনের বিয়ে হয়। তাঁদের ঘরে ফারহান নামে ছয় বছরের একটি ছেলে রয়েছে। চার বছর আগে তাঁদের ছাড়াছাড়ি হয়। এরপরও এনামুল তাঁদের এলাকায় যাতায়াত করতেন। বুধবার সকালে ছেলেকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফেরার সময় সোমার মাথায় ইট দিয়ে আঘাত করেন তিনি।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলের কাছ থেকেই অভিযুক্ত এনামুল হক মেরাজকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

ঝিনাইদহ আরও সংবাদ

ঝিনাইদহে শিশু হত্যায় নারীর যাবজ্জীবন

ঝিনাইদহে মিথ্যা ধর্ষণ চেষ্টার মামলা খারিজ, বাদী বিউটি খাতুন কারাগারে

ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহে সারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

ঝিনাইদহের কালীগঞ্জে কুকুরের কামড়ে ৬ জন জখম, হাসপাতালে চিকিৎসা

ঝিনাইদহে বাসচাপায় প্রাণ গেল ট্রাকচালকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।