সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চুয়াডাঙ্গার ডিসি প্রত্যাহার, নতুন দায়িত্বে আলমগীর কবীর | চ্যানেল খুলনা

চুয়াডাঙ্গার ডিসি প্রত্যাহার, নতুন দায়িত্বে আলমগীর কবীর

চুয়াডাঙ্গার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহারকে প্রত্যাহার করা হয়েছে। তার স্থলে নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আলমগীর কবীর।

রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ ও উনি-২ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করে এ সিদ্ধান্ত জানানো হয়।

মন্ত্রণালয়ের উনি-২ শাখার উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহারকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব (সংযুক্ত) হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, মাঠ প্রশাসন-২ শাখার সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মো. আলমগীর কবীরকে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়নের কথা জানানো হয়েছে। এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

চুয়াডাঙ্গা আরও সংবাদ

জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত, নিয়ে গেল ভারতে

শখ করে পাখি ভ্যান চালাতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

চুয়াডাঙ্গায় মাদক মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

চুয়াডাঙ্গায় ৩ প্রতিষ্ঠানে ৩৮ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গার বেনীপুর সীমান্ত দিয়ে ৫ জনকে বিএসএফের পুশইন

আবারো সীমান্তে ৫ জনকে পুশ-ইনের চেষ্টা রুখে দিল বিজিবি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।