সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
রাহুল গান্ধী কখনোই প্রধানমন্ত্রী হতে পারবেন না: অমিত শাহ | চ্যানেল খুলনা

রাহুল গান্ধী কখনোই প্রধানমন্ত্রী হতে পারবেন না: অমিত শাহ

ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী কখনোই দেশটির প্রধানমন্ত্রী হতে পারবেন না বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার (২ নভেম্বর) হায়দরাবাদে এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

এ সময় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার বিরোধিতা করায় কংগ্রেসের সমালোচনা করেন অমিত শাহ। তাঁর অভিযোগ, অনুপ্রবেশকারীদের ভোটব্যাংক রক্ষা করতেই এসআইআর প্রক্রিয়ার বিরোধিতা করছে দলটি।

সমাবেশে অমিত শাহ প্রশ্ন তোলেন, ভোটার তালিকা সংশোধনের কারণে কংগ্রেস নির্বাচনে পরাজিত হয়ে থাকলে যেসব রাজ্যে দলটি ক্ষমতায় নেই, সেখানেও কেন সরকার গঠন করতে পারেনি?

তিনি অভিযোগ করেন, কংগ্রেস ও তাদের সহযোগীরা এসআইআর প্রক্রিয়া বন্ধ করতে চায়, কারণ অনুপ্রবেশকারীরা তাদের ভোটব্যাংক। ভুয়া ভোটের মাধ্যমে ক্ষমতায় আসার চেষ্টা করছে দলটি। ভোটার তালিকা থেকে অযোগ্য ভোটারদের নাম বাদ দেওয়ার উদ্যোগ ঠেকাতেই কংগ্রেস এমন অবস্থান নিয়েছে বলে দাবি করেন তিনি।

রাহুল গান্ধীর ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ পড়ার দাবির জবাবে অমিত শাহ বলেন, এ তথ্য সঠিক নয়। তাঁর দাবি, বাদ পড়া নামগুলোর মধ্যে প্রায় ৬ কোটি ২৫ লাখ ব্যক্তি অন্যত্র স্থানান্তরিত হয়েছেন এবং ২ কোটি ৮০ লাখ থেকে ৩ কোটি মানুষ মারা গেছেন।

অমিত শাহ বলেন, ‘যাঁরা অন্য জায়গায় চলে গেছেন, তাঁদের কি দুটি জায়গায় ভোট দেওয়ার সুযোগ থাকা উচিত? যাঁরা মারা গেছেন, তাঁদের নাম কি ভোটার তালিকা থেকে বাদ দেওয়া উচিত নয়? রাহুল গান্ধী, এই মানুষগুলো যখন আর বেঁচে নেই, তখন তাঁদের হয়ে ভোট দিতে আসবেন কারা?’

এ ছাড়া তেলেঙ্গানার কংগ্রেস সরকারকেও আক্রমণ করেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর অভিযোগ, রাজ্যটিকে দিল্লির ক্ষমতাকেন্দ্রের জন্য ‘এটিএমে’ পরিণত করেছে কংগ্রেস সরকার।

এ সময় কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল জোট (ইউপিএ) সরকারের আমলে ১২ লাখ কোটি রুপির দুর্নীতি হয়েছিল বলেও অভিযোগ করেন অমিত শাহ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণ, আগুন ধরল দুই তেলবাহী ট্যাংকারে

আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ইরান-সৌদি-পাকিস্তান-তুরস্কের বৈঠক

পাকিস্তানে অভিযানে টিটিপির শীর্ষ কমান্ডার নিহত, মাথার দাম ছিল ২৫ লাখ রুপি

ফ্রান্সজুড়ে ৬০০ স্থানে বিক্ষোভের ডাক, মোতায়েন ৭০ হাজার পুলিশ

‘মোহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের উপহাস, সমালোচনার মুখে পড়তে পারে বক্তব্য

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৭ শিক্ষার্থীসহ নিহত ২৮

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।