সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনার রূপসায় কলাবাগানের পাশ থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার | চ্যানেল খুলনা

খুলনার রূপসায় কলাবাগানের পাশ থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার

খুলনার রূপসা উপজেলায় আঠারো বাকী নদীসংলগ্ন একটি কলাবাগানের পাশ থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার আইচগাতী ইউনিয়নের চর মোছাব্বরপুর গ্রামের ওই কলাবাগানের উত্তর পাশ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহত দুই যুবক হলেন রূপসা উপজেলার রাজাপুর গ্রামের আব্দুল্লাহর ছেলে সোহাগ এবং সিংহের চর এলাকার রেজাউল করিম। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাঁদের পরিচয় শনাক্ত করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নদীর তীরবর্তী কলাবাগানের পাশে রক্তাক্ত অবস্থায় দুই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাঁরা রূপসা থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ দুটি উদ্ধার করে।

ঘটনাস্থলে রূপসা থানার উপপরিদর্শক (এসআই) নূর আলম বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ সদস্যরা সেখানে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করেন।

হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধান করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, কী কারণে বা কার সঙ্গে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। নিহতদের বিরুদ্ধে আগে কোনো মামলা ছিল কি না কিংবা তাঁরা কোনো অপরাধী বা সন্ত্রাসী চক্রের সঙ্গে যুক্ত ছিলেন কি না, সে বিষয়েও তথ্য সংগ্রহ করছে পুলিশ।

এসআই নূর আলম আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

প্রধানমন্ত্রীর খুলনা সফর ঘিরে নিউ মার্কেট ও বাস টার্মিনাল পরিদর্শনে কেডিএ চেয়ারম্যান

খুলনার রূপসায় কলাবাগানের পাশ থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার

প্রধানমন্ত্রীর খুলনা সফর ঘিরে পরিচ্ছন্নতা ও সড়ক সংস্কারের নির্দেশ

খুলনায় তাঁতীদলের নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা

খুলনায় আশিক বাহিনীর শুটার জনি অস্ত্রসহ গ্রেপ্তার

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: খুলনায় শফিকুর রহমান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।