
এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হারে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে শীর্ষে রয়েছে ঢাকা। অন্যদিকে সবচেয়ে পিছিয়ে বরিশাল বোর্ড। খুলনা বিভাগের শিক্ষার্থীদের ফলেও হতাশাজনক চিত্র দেখা গেছে—যশোর বোর্ডে পাসের হার ৪৪ দশমিক ৯২ শতাংশ, যা দেশের সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন।
শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলাফল বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে।
বোর্ডভিত্তিক ফলে দেখা যায়, ঢাকা বোর্ডে পাসের হার ৬১ দশমিক ৮০ শতাংশ। চট্টগ্রামে ৫২ দশমিক ০৭, সিলেটে ৫০ দশমিক ৯০, ময়মনসিংহে ৫১ দশমিক ৪৪, দিনাজপুরে ৪৫ দশমিক ৯৮, রাজশাহীতে ৪৫ দশমিক ০৬, যশোরে ৪৪ দশমিক ৯২ এবং বরিশালে ৪৪ দশমিক ৮৪ শতাংশ।
খুলনা বিভাগের যশোর শিক্ষা বোর্ডের পাসের হার দেশের সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে বরিশালের পরেই সর্বনিম্ন। ফলে এ অঞ্চলের শিক্ষার্থীদের ফলাফলও সামগ্রিকভাবে পিছিয়ে রয়েছে।
এদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৬১ দশমিক ০৭ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৪৯ দশমিক ৪৩ শতাংশ।


