
অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ও স্টাইলিশ উপস্থিতির জন্যও ভক্তদের নজর কাড়েন অভিনেত্রী সাদিয়া আয়মান। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন লুকের একগুচ্ছ ছবি প্রকাশ করে আলোচনায় এসেছেন তিনি।
ছবিগুলোতে সাদিয়াকে সাদা অফ-শোল্ডার টপস ও কালচে রঙের হাই-ওয়েস্টেড ট্রাউজারে দেখা গেছে। খোলা চুল, হাতে মানানসই ব্যাগ আর আত্মবিশ্বাসী অভিব্যক্তিতে তার পুরো সাজে ফুটে উঠেছে আধুনিক ফ্যাশনের ছাপ।
নতুন লুকের সঙ্গে মিল রেখে ছবির ক্যাপশনে সাদিয়া লিখেছেন, ‘লাইফ ইজ আ রানওয়ে অ্যান্ড আই অ্যাম সার্ভিং লুকস’। বাংলায় যার অর্থ, ‘জীবনটা একটি রানওয়ে, আর আমি তুলে ধরছি আমার স্টাইল।’
ছবিগুলো প্রকাশের পর থেকেই ভক্ত ও অনুরাগীদের কাছ থেকে প্রশংসা পাচ্ছেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার পোশাক, সাজ ও আত্মবিশ্বাসী উপস্থিতির প্রশংসা করেছেন।
পর্দায় অভিনয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া সাদিয়া আয়মান মাঝেমধ্যেই নিজের ফ্যাশন ও ব্যক্তিগত মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। এবারও তার নতুন সাজ ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।


