সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনা বিভাগে ডেঙ্গুতে একজনের মৃত্যু, আক্রান্ত ৩২৯ | চ্যানেল খুলনা

খুলনা বিভাগে ডেঙ্গুতে একজনের মৃত্যু, আক্রান্ত ৩২৯

খুলনা বিভাগে ডেঙ্গু পরিস্থিতি আবার বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের ১০টি জেলা ও প্রধান হাসপাতালগুলোতে নতুন করে ৩২৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক রোগী মারা গেছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন এ তথ্য জানিয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৩২৯ জনের মধ্যে সরকারি হাসপাতালে ২৮৮ জন এবং বেসরকারি ক্লিনিকে ৪১ জন ভর্তি হয়েছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২,৬৩২ জনে। আর এ পর্যন্ত বিভাগজুড়ে মোট ৪৫ জনের মৃত্যু হয়েছে।

বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ১ হাজার ১৪০ জন ডেঙ্গু রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। অন্যদিকে, চিকিৎসা শেষে এখন পর্যন্ত ১১ হাজার ১৪৬ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং ৩০১ জনকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়েছে।

জেলা ও হাসপাতালভিত্তিক ২৪ ঘণ্টার তথ্যানুযায়ী, খুলনা জেলায় গত ২৪ ঘণ্টায় ১০৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এ ছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পৃথকভাবে ৩৭ জন ভর্তি হয়েছেন এবং এখানেই গত ২৪ ঘণ্টায় ১ জন মারা গেছেন। এ নিয়ে বিভাগে সর্বোচ্চ আক্রান্তের তালিকায় থাকা খুলনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৩৬৪ জনে এবং মোট মৃত্যু হয়েছে ৩৯ জনের।

এছাড়া যশোরে নতুন করে ৭৪ জন ভর্তি হয়েছেন। জেলায় মোট আক্রান্ত ১,২৩৬ জন, মোট মৃত্যু ২ জন এবং বর্তমানে ভর্তি আছেন ১১৩ জন। ঝিনাইদহ নতুন ভর্তি ২৪ জন, মোট আক্রান্ত ৩১১ জন। মাগুরায় নতুন ভর্তি ২১ জন, মোট আক্রান্ত ২৬৫ জন। নড়াইলে নতুন ভর্তি ১৫ জন, মোট আক্রান্ত ৪৫৩ জন। বাগেরহাটে নতুন ভর্তি ১৪ জন, মোট আক্রান্ত ১,৮৬২ জন এবং মোট মৃত্যু ৩ জন। নতুন ভর্তি ১১ জন, মোট আক্রান্ত ২৮৫ জন।

জেলা হাসপাতালে ৯ জন এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জনসহ মোট ১৫ জন নতুন ভর্তি হয়েছেন। জেলায় মোট আক্রান্ত ৫৬৭ জন। মেহেরপুরে ৮ জন ও চুয়াডাঙ্গায় ৬ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। চুয়াডাঙ্গায় এ পর্যন্ত ১ জনের মৃত্যু হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

খুলনা মেডিকেল কলেজে নিয়োগ ঘিরে ইন্টার্নদের কর্মবিরতি

খুলনায় এক মাসে গণপিটুনিতে তিন মৃত্যু

খুলনায় ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, নতুন ভর্তি ২৭৬

খুলনায় আ. লীগের মিছিল থেকে বিএনপি নেতার বাড়িতে গুলি

খুলনায় স্বামীর সঙ্গে মনোমালিন্যের পর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।