সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
নকআউট ম্যাচে মালয়েশিয়াকে হালকাভাবে নিচ্ছেন না সালাহ উদ্দীন | চ্যানেল খুলনা

নকআউট ম্যাচে মালয়েশিয়াকে হালকাভাবে নিচ্ছেন না সালাহ উদ্দীন

এশিয়ান গেমস ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে মালয়েশিয়া নিশ্চিত হয়েছে। ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন দলটির বিপক্ষে পরশু মাঠে নামবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ। র‍্যাঙ্কিং ও অভিজ্ঞতায় এগিয়ে থাকলেও নকআউট ম্যাচ হওয়ায় প্রতিপক্ষকে কোনোভাবেই হালকাভাবে নিতে চান না প্রধান কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ রয়েছে অষ্টম স্থানে, আর মালয়েশিয়ার অবস্থান ২৫তম। টি-টোয়েন্টিতে বাংলাদেশের পথচলা শুরু ২০০৬ সালে, আর মালয়েশিয়া এই সংস্করণে খেলছে ২০১৯ সাল থেকে। দুই দলের ক্রিকেটীয় অভিজ্ঞতার মধ্যেও রয়েছে বড় পার্থক্য।

তবে কোয়ার্টার ফাইনালের মতো নকআউট ম্যাচে র‍্যাঙ্কিংয়ের পার্থক্য খুব বেশি গুরুত্ব পায় না বলে মনে করেন সালাহ উদ্দীন। জাপানে সাংবাদিকদের তিনি বলেন, ‘প্রতিপক্ষকে কখনোই হালকাভাবে নেওয়া উচিত নয়। এটা চাপের ম্যাচ। কারণ, এটি নকআউট পর্বের ম্যাচ। নকআউট ম্যাচে সব সময়ই চাপ থাকে।’

আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত একবারই মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও মালয়েশিয়া। ২০২৩ সালের হাংঝু এশিয়ান গেমসের টি-টোয়েন্টি কোয়ার্টার ফাইনালে মাত্র ২ রানে মালয়েশিয়াকে হারিয়েছিল বাংলাদেশ। সাইফ হাসানের নেতৃত্বাধীন সেই দলে ছিলেন পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয় ও জাকের আলী অনিক।

তিন বছর পর আবারও এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই দল। নিশিনের কোরোগি স্পোর্টস ক্লাবে পরশু বাংলাদেশ সময় বেলা ১১টায় ম্যাচটি শুরু হবে।

শেষ আটের ম্যাচ নিয়ে নিজেদের প্রস্তুতির কথাও জানিয়েছেন সালাহ উদ্দীন। তিনি বলেন, ‘আমরা জানি, খেলেই আমাদের জিততে হবে। সেভাবেই মানসিক প্রস্তুতি নিচ্ছি। এই ম্যাচটিকে তাই গুরুত্বের সঙ্গে দেখতে হবে। পরের ম্যাচ নিয়ে পরে ভাবা যাবে।’

কোরোগি স্পোর্টস ক্লাবেই কদিন আগে এশিয়ান গেমসের নারী ক্রিকেটের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছে। পুরুষদের ক্রিকেটের সব ম্যাচও হবে একই মাঠে। একই উইকেটে বারবার খেলা হওয়ায় পিচের আচরণ এবং টস ম্যাচের ফলে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বাংলাদেশের কোচ।

মালয়েশিয়ার কোচ ডেভ হোয়াটমোর হওয়ায় ম্যাচটিতে বাড়তি একটি বিষয়ও রয়েছে। একসময় বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব পালন করা হোয়াটমোর কয়েক মাস আগে মালয়েশিয়া দল নিয়ে বাংলাদেশ সফরে এসে হাইপারফরম্যান্স (এইচপি) দলের বিপক্ষে খেলেছেন।

সালাহ উদ্দীন বলেন, ‘এ ধরনের টুর্নামেন্টে অঘটন ঘটতে পারে। কারণ, একই উইকেটে বারবার খেলা হচ্ছে। তাই অনেক সময় টসও বড় একটি বিষয় হয়ে দাঁড়াতে পারে। আমাদের দল সম্পর্কে ভালো ধারণা আছে। আমার মতে, ম্যাচটি ভালো হবে। মালয়েশিয়া সম্পর্কে আমি সবকিছুই জানি। কারণ, আমি দীর্ঘদিন মালয়েশিয়ায় কাজ করেছি।’

মালয়েশিয়াকে হারাতে পারলে সেমিফাইনালে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে পাকিস্তান। কোয়ার্টার ফাইনাল পর্বের প্রথম ম্যাচে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৬টায় নিশিনে হংকংয়ের মুখোমুখি হবে পাকিস্তান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খেলাধুলা আরও সংবাদ

ধর্ষণের অভিযোগে সাময়িক নিষিদ্ধ বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটার রবিন

এশিয়ান গেমসে পদক হাতছাড়া হলেও, নারী ক্রিকেটারদের জন্য সুখবর

ড্র দিয়ে এশিয়ান গেমস শেষ বাংলাদেশের মেয়েদের

টি-টোয়েন্টিতে জ্যোতির উত্তরসূরি নাহিদা না মোস্তারি?

দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ গোলে হারল বাংলাদেশ নারী ফুটবল দল

সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন বিশ্বসেরা রিবাকিনা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।