সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনা মেডিকেল কলেজে নিয়োগ ঘিরে ইন্টার্নদের কর্মবিরতি | চ্যানেল খুলনা

খুলনা মেডিকেল কলেজে নিয়োগ ঘিরে ইন্টার্নদের কর্মবিরতি

খুলনা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান পদে ডা. মো. জহিরুল হককে দায়িত্ব দেওয়াকে কেন্দ্র করে কর্মবিরতিতে গেছেন ইন্টার্ন চিকিৎসকরা। শনিবার দুপুরে হাসপাতালের হলরুমে জরুরি বৈঠক শেষে এ কর্মসূচি ঘোষণা করেন তারা।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সৈয়দ আমানুল ইসলাম স্বাক্ষরিত ২৪ সেপ্টেম্বরের অফিস আদেশে বলা হয়, বর্তমান বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এ বি এম সাইফুল আলম ৩০ সেপ্টেম্বর অবসরোত্তর ছুটিতে যাবেন। তাঁর শেষ কর্মদিবসে অধ্যাপক (চলতি দায়িত্ব) ডা. মো. জহিরুল হকের কাছে দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়।

তবে এই সিদ্ধান্তের বিরোধিতা করে ইন্টার্ন চিকিৎসকরা ডা. জহিরুল হকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন। একই সঙ্গে ২০২২ সালে এফসিপিএস (মেডিসিন) সম্পন্ন করার পর অল্প সময়ের মধ্যে তাকে গুরুত্বপূর্ণ একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব দেওয়ার বিষয়েও প্রশ্ন তোলেন তারা।

কর্মবিরতির প্রভাব পড়েছে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে। দুপুরে মেডিসিন বিভাগের ৫, ৬, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে ইন্টার্ন চিকিৎসকদের নির্ধারিত চেয়ার-টেবিল ফাঁকা দেখা যায়। সার্জারিসহ অন্যান্য ওয়ার্ডেও এর প্রভাব পড়েছে বলে জানা গেছে।

এতে রোগী ও স্বজনদের মধ্যে ভোগান্তি ও উদ্বেগ তৈরি হয়েছে। দ্রুত সংকট সমাধান করে স্বাভাবিক চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। তবে ইন্টার্নদের কর্মবিরতির মধ্যেও সরকারি চিকিৎসকরা নিয়মিত সেবা দিচ্ছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আখতারুজ্জামান বলেন, ডেঙ্গুর এই সময়ে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কারণে রোগীদের ভোগান্তি বেড়েছে। বিষয়টি দ্রুত সমাধান করা প্রয়োজন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় এক মাসে গণপিটুনিতে তিন মৃত্যু

খুলনায় ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, নতুন ভর্তি ২৭৬

খুলনায় আ. লীগের মিছিল থেকে বিএনপি নেতার বাড়িতে গুলি

খুলনায় স্বামীর সঙ্গে মনোমালিন্যের পর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খুলনায় ডাবল মার্ডার মামলার আসামির তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধার

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।