সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় শিক্ষার্থী আজমুল হত্যা মামলার অন্যতম প্রধান আসামি আসিফ গ্রেপ্তার | চ্যানেল খুলনা

খুলনায় শিক্ষার্থী আজমুল হত্যা মামলার অন্যতম প্রধান আসামি আসিফ গ্রেপ্তার

খুলনা মহানগরীর হরিণটানা থানার চাঞ্চল্যকর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আজমুল হত্যা মামলার অন্যতম অভিযুক্ত শেখ আসিফ হোসেনকে (২৮) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৬)।

​বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত আড়াইটায় গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন ভাটিয়াপাড়া গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

​এসআরবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬-এর স্পেশাল কোম্পানি ও ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃত আসিফ খুলনা জেলার পাইকগাছা থানার সনাতনকাটি গ্রামের শেখ মিরাজের ছেলে।

এসআরবি’র প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উন্নত প্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত হয়ে খুলনা ও ভাটিয়াপাড়া ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে কাশিয়ানি থানার ভাটিয়াপাড়া গোলচত্বর থেকে তাকে গ্রেপ্তার করে। সে আজমুল হত্যা মামলার অন্যতম আসামি। এসআরবি’র কাছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে হরিণটানা থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে খুলনায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুল হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সাবেক দুই শিক্ষার্থীসহ তিনজনকে গ্রেফতার করে। সোমবার রাতে ও মঙ্গলবার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের এফএমআরটি বিভাগের ১৬ ব্যাচের শিক্ষার্থী হাসনাত হাবিব রিফাত, এগ্রোটেকনোলজি বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী প্রতাপ সরকার এবং খানজাহান আলী হলের গেটের সামনে রুবেল জুস কর্নারের মালিক তারেক হাসান রুবেল।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

খুলনায় শিক্ষার্থী আজমুল হত্যা মামলার অন্যতম প্রধান আসামি আসিফ গ্রেপ্তার

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে বিজয়ী খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনায় শিক্ষার্থী আজমুল হত্যা মামলার আসামি রিফাত গ্রেফতার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।