সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পিরিয়ড বন্ধ হলে নামাজ আদায় করবেন কখন থেকে? | চ্যানেল খুলনা

পিরিয়ড বন্ধ হলে নামাজ আদায় করবেন কখন থেকে?

পিরিয়ড বা ঋতুস্রাব নারীদের জীবনের একটি স্বাভাবিক শারীরবৃত্তীয় বিষয়। নির্দিষ্ট সময়ে নারীদের এ অবস্থা দেখা দেয়। ইসলামী শরিয়তে ঋতুস্রাব চলাকালে নারীদের নামাজ আদায় করা ফরজ নয়। ঋতুস্রাব শেষ হয়ে পবিত্রতা অর্জনের পর আবার নামাজ আদায় করতে হয়।

পিরিয়ড বন্ধ হওয়ার পর ঠিক কখন থেকে নামাজ আদায় করতে হবে—এ বিষয়ে আলেমরা সময়ের বিষয়টি বিবেচনায় নিতে বলেছেন।

আলেমদের মতে, যে ওয়াক্তে পিরিয়ড বন্ধ হবে, ওই ওয়াক্তের নামাজের সময় যদি গোসল করে নামাজের তাকবিরে তাহরিমা বলার মতো সময় অবশিষ্ট থাকে, তাহলে ওই ওয়াক্তের নামাজ আদায় করা আবশ্যক। তবে গোসল করার পর নামাজের তাকবিরে তাহরিমা বলার মতো সময়ও যদি অবশিষ্ট না থাকে, তাহলে ওই ওয়াক্তের নামাজ আদায় করা আবশ্যক নয়। পরবর্তী ওয়াক্ত থেকে নামাজ আদায় করতে হবে।

বিষয়টি একটি উদাহরণের মাধ্যমে বোঝা যায়। ধরা যাক, জোহরের নামাজের ওয়াক্ত শেষ হবে বিকেল সাড়ে ৩টায়। কোনো নারীর পিরিয়ড যদি দুপুর ৩টায় বন্ধ হয় এবং তার কাছে পানি থাকে, তাহলে তিনি গোসল করে জোহরের নামাজ আদায় করবেন। আর পানি না থাকলে শরিয়তসম্মতভাবে তায়াম্মুম করে হলেও ওই ওয়াক্তের নামাজ আদায় করতে হবে।

অন্যদিকে, যদি পিরিয়ড বিকেল ৩টা ২৫ মিনিটে বন্ধ হয় এবং জোহরের ওয়াক্ত শেষ হতে মাত্র পাঁচ মিনিট বাকি থাকে, তাহলে ওই সময়ের মধ্যে গোসল করে নামাজের তাকবিরে তাহরিমা বলার মতো সময় না থাকলে জোহরের নামাজ তার জন্য আবশ্যক হবে না। এরপর আসরের ওয়াক্ত শুরু হলে গোসল করে আসরের নামাজ আদায় করতে হবে।

অর্থাৎ, পিরিয়ড বন্ধ হওয়ার পর শুধু গোসল করাই নয়, সংশ্লিষ্ট ওয়াক্তের নামাজের সময়ের মধ্যে নামাজ শুরু করার মতো পর্যাপ্ত সময় আছে কি না—সেটিও বিবেচনা করতে হবে। এ বিষয়ে ব্যক্তিগত পরিস্থিতি বা মাজহাবভেদে ভিন্নতা থাকলে স্থানীয় বিশ্বস্ত আলেমের পরামর্শ নেওয়া যেতে পারে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

ইসলাম আরও সংবাদ

শিশুর নিরাপত্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্ব

২০২৭ সালের হজের নিবন্ধন চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত

স্বাধীনতা মহান আল্লাহর দান: একটি ইসলামী দৃষ্টিভঙ্গি

রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা

বাংলাদেশে শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি

২০২৬ সালে ১৯ ফেব্রুয়ারি রমজান শুরুর সম্ভাবনা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।