সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
Fasset-এর প্রধান পৃষ্ঠপোষকতায় কক্সবাজারে অনুষ্ঠিত হলো BITPA কনফারেন্স ২০২৬ | চ্যানেল খুলনা

Fasset-এর প্রধান পৃষ্ঠপোষকতায় কক্সবাজারে অনুষ্ঠিত হলো BITPA কনফারেন্স ২০২৬

কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশে প্রযুক্তি, ব্যবসা ও কর্মক্ষেত্রের ধরন বদলে যাচ্ছে। এ পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নতুন দক্ষতা অর্জন এবং এআইকে কাজের দক্ষতা ও উৎপাদনশীলতা বাড়ানোর হাতিয়ার হিসেবে ব্যবহারের ওপর গুরুত্ব দিয়েছেন তথ্যপ্রযুক্তি খাতের পেশাজীবীরা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) কক্সবাজারের লং বিচ হোটেলে অনুষ্ঠিত BITPA কনফারেন্স ২০২৬-এর বিভিন্ন অধিবেশনে এসব বিষয় উঠে আসে। বাংলাদেশ আইটি প্রফেশনালস অ্যাসোসিয়েশনের (BITPA) ১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী এ সম্মেলনে এআই, প্রযুক্তিনির্ভর ব্যবসা, ডিজিটাল বিপণন, পণ্য নকশা, কর্মক্ষেত্রে স্বয়ংক্রিয়তা ও ভবিষ্যৎ দক্ষতা নিয়ে আলোচনা করেন দেশ-বিদেশের প্রযুক্তি পেশাজীবীরা। সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক ছিল ডিজিটাল আর্থিক সেবা প্রতিষ্ঠান Fasset। সম্মেলনে ১ হাজার ২০০-এর বেশি অংশগ্রহণকারী, ২০ জন বক্তা এবং ১৫টির বেশি অধিবেশন ছিল।

ÔFrom Bangladesh to the World: Building a Global Tech Unicorn’ শীর্ষক অধিবেশনে বাংলাদেশের প্রযুক্তি খাতের আন্তর্জাতিক বাজারে সম্ভাবনা নিয়ে আলোচনা করেন Fasset -এর চিফ গ্রোথ অফিসার সাদ পাল। আন্তর্জাতিক বাজারে কাজের সুযোগ ও পেশাগত যোগাযোগের গুরুত্ব তুলে ধরেন Fasset Bangladesh -এর কান্ট্রি লিড আসিফ নহিন তাপস।

সম্মেলনে Fasset -এর সহ-প্রতিষ্ঠাতা ও সিইও মোহাম্মদ রাফি হোসেন, সিএক্স ও কমিউনিটি লিড হাসনাত হান্নান তামিম এবং সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার কাজী সাজিদুল হাসানও অংশ নেন।

BITPA-এর সভাপতি মোজাহিদুল ইসলাম বলেন, ১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এ সম্মেলনের মাধ্যমে দেশের তথ্যপ্রযুক্তি পেশাজীবীদের মধ্যে জ্ঞান, অভিজ্ঞতা ও ব্যবসায়িক সুযোগ বিনিময়ের সুযোগ তৈরি হয়েছে।

সম্মেলনে মোঃ নাহিদ হাসান কায়সার, আতিক ফয়সল, শারমিন খান উর্মি, জিয়া উদ্দিন মাহমুদ, মোর্শেদ মিশু ও রাফায়াত রাকিবসহ বিভিন্ন খাতের বক্তারা বক্তব্য দেন। বৈদেশিক আয়, ডিজিটাল অর্থপ্রদান ও আর্থিক ব্যবস্থাপনাসহ প্রযুক্তি খাতের বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। এতে এনআরবি ব্যাংক, উপায়, এসএসএল কমার্স ও এসএসএল ওয়্যারলেসের প্রতিনিধিরাও অংশ নেন।

রোববার (২০ সেপ্টেম্বর) সম্মেলনের দ্বিতীয় দিনে পাঁচটি ব্যবহারিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে। এসব কর্মশালায় ক্লায়েন্ট অর্জন, স্থানীয় ও সীমান্তপারের ই-কমার্স, এআই-ভিত্তিক বিপণন এবং আধুনিক পণ্য নকশাসহ বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।

আয়োজকরা জানান, সম্মেলনের মাধ্যমে দেশের প্রযুক্তি পেশাজীবীদের আন্তর্জাতিক বাজার, প্রযুক্তি ব্যবসা ও ডিজিটাল অর্থনীতির সঙ্গে সংযুক্ত হওয়ার বিষয়ে জ্ঞান ও যোগাযোগের সুযোগ তৈরি হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

তথ্য প্রযুক্তি আরও সংবাদ

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা

বিজ্ঞাপনের বাইরে এআই সেবা বিক্রি করে নতুন আয়ের পথ খুঁজছে মেটা

ভারতে ইনস্টাগ্রামে শিশু যৌন নিপীড়নের বিজ্ঞাপন, নেপথ্যে বিপুল বাণিজ্য

গুগল অ্যাডে বাংলাদেশে দেখা যাচ্ছে বিজেপির ভোটের প্রচারণা

ছবি আসল নাকি এআই দিয়ে তৈরি, জেনে নিন মুহূর্তেই

গুগল ডুডলে নীল আকাশে উড়ছে বাংলাদেশের পতাকা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।