সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
দুই শিশুকে মায়ের ছুরিকাঘাত, সাড়ে ৩ বছরের শিশুর মৃত্যু | চ্যানেল খুলনা

দুই শিশুকে মায়ের ছুরিকাঘাত, সাড়ে ৩ বছরের শিশুর মৃত্যু

টাঙ্গাইলের সখীপুরে পারিবারিক কলহের জেরে দুই শিশুকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে তাদের মায়ের বিরুদ্ধে। এতে সাড়ে তিন বছরের ছেলে আশরাফুল ইসলাম নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে তার ছয় বছরের বোন সিরজাতুন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বড়চওনা খালিয়ারবাইদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আশরাফুল ওই এলাকার শাহীন আলমের ছেলে।

ঘটনার পর স্থানীয়রা শিশুদের মা আকলিমাকে আটক করে বেঁধে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আকলিমা শাহীন আলমের দ্বিতীয় স্ত্রী। বুধবার রাতে তিনি তার মেয়ে সিরজাতুন ও ছেলে আশরাফুলকে নিয়ে ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ১২টার দিকে কেক কাটার ছুরি দিয়ে ঘুমন্ত দুই শিশুকে ছুরিকাঘাত করা হয় বলে অভিযোগ রয়েছে।

শিশুদের চিৎকার শুনে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আশরাফুলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সিরজাতুনকে পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় ইউপি সদস্য আবদুল আজিজ বলেন, ‘পারিবারিক কলহের জেরে এই নির্মম ঘটনা ঘটেছে।’

সখীপুর থানার ওসি মুরাদ হোসেন বলেন, ‘এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পারিবারিক কলহের জেরে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।’

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

জরাজীর্ণ গেট, তালা ভেঙে স্বাস্থ্যকেন্দ্রে ঢুকলেন এমপি

অসুস্থ স্ত্রীকে কোলে নিয়ে বৃদ্ধের আকুতি, ‘আল্লাহ, আমাকে খাবার দাও’

রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে সংঘর্ষ, আহত ৫৫

হারানো সরকারি অস্ত্র উদ্ধারে তথ্য দিলে পুরস্কার দেবে র‍্যাব

দেবিদ্বারের ‘লেডি ডন’ লাইলি কারাগারে

চট্টগ্রামে এক বাড়িতে ৬৩ বিদেশি, উদ্ধার ১৩৪ মোবাইল ও ৫৭ ল্যাপটপ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।