সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন | চ্যানেল খুলনা

খুলনায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে অনলাইনে যুক্ত হয়ে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো: আব্দুস সালাম ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক।

উল্লেখ্য, দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান আজ থেকে আগামী ১২ ডিসেম্বর তিন মাসব্যাপী চলবে।

খুলনা বিভাগীয় কমিশনারের সভাকক্ষ প্রান্তে বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুন, কেডিএ’র চেয়ারম্যান এস এম শফিকুল আলম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো: মনজুর আলম, বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডা. শেখ মো: মোশাররফ হোসেনসহ বিভাগীয় পর্যায়ের সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পরে তিনি বিভাগীয় কমিশনার কার্যালয় প্রাঙ্গণ, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন।

এ দিকে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষ প্রান্তে জেলা প্রশাসক হুরে জান্নাতসহ জেলা পর্যায়ে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এছাড়া খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে শহিদ হাদিস পার্কে প্রধানমন্ত্রী তারেক রহমান এর উদ্বোধন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়। খুলনা শহিদ হাদিস পার্ক প্রান্তে সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, নাগরিক নেতৃবৃন্দ শিক্ষক-শিক্ষার্থীসহ শ্রেণি-পেশার জনগণ উপস্থিত ছিলেন।

পরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষ্যে শহিদ হাদিস পার্কে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার জনগণ অংশ নেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনা বিভাগে হামের উপসর্গ ও ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

খুলনায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

খুলনায় যুবককে আটকে রেখে মারধর, অভিযুক্তসহ আটক ৮

খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক

খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৩৭৪

‘মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় শিক্ষার কোনো বিকল্প নেই’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।