সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কিশোরগঞ্জে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার | চ্যানেল খুলনা

কিশোরগঞ্জে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

কিশোরগঞ্জের কুলিয়ারচরে তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আবু বাক্কার (৬০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে শিশুটির মায়ের করা মামলায় উপজেলার একটি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার সকালে শিশুটির মা রান্না করার সময় আবু বাক্কারের ছয় বছরের নাতি শিশুটিকে ডেকে তাদের বাড়িতে নিয়ে যায়। পরে আবু বাক্কার শিশুটিকে একটি ঘরে নিয়ে যৌন নির্যাতন করেন বলে অভিযোগ করা হয়েছে। শিশুটির চিৎকার শুনে স্বজনেরা গিয়ে তাকে উদ্ধার করেন।

পরে শিশুটিকে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সেখানে শিশুটি চিকিৎসাধীন।

কুলিয়ারচর থানার ওসি কাজী আরিফ উদ্দীন বলেন, মামলা হওয়ার পরপরই অভিযান চালিয়ে আবু বাক্কারকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

কিশোরগঞ্জে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

মায়ের মৃত্যুতে পাঁচ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন চিন্ময় কৃষ্ণ দাস

ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

গরু বিক্রির টাকা লুটে হিজড়া নেত্রী মৌসুমীকে হত্যা, যুবক গ্রেপ্তার

পুরুষ হতে অস্ত্রোপচারের কয়েক ঘণ্টা পর তরুণীর মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।