সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
অস্ত্রসহ গ্রেফতার আরমান দুই দিনের রিমান্ডে | চ্যানেল খুলনা

অস্ত্রসহ গ্রেফতার আরমান দুই দিনের রিমান্ডে

র‌্যাবের হাতে গ্রেফতার দৌলতপুর থানার তালিকাভুক্ত ও শীর্ষ সন্ত্রাসী আরমান ওরফে আরমিনকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

মঙ্গলবার খুলনার মেট্রোপালিটন ম্যাজিস্ট্রেট-১ আদালতের বিচারক আসাদুর জামান রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত রোববার ফরিদপুর জেলার বোয়ালমারী থেকে গ্রেফতার করা হয় আরমানকে। দৌলতপুর থানার জিআরও মোঃ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও দৌলতপুর থানার এসআই সাখাওয়াত হোসেন জানান, রোববার ফরিদপুর থেকে গ্রেফতারের পর র‌্যাব দৌলতপুর কার্তিকুলের একটি টোং ঘরের ভেতর থেকে দুইটি ওয়ান স্যুটারগান উদ্ধার করে। এ ঘটনায় র‌্যাবের একজন ডিএডি বাদী হয়ে তাকে আসামি করে অস্ত্র আইনে মামলা করেন।

ওই মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। দুপুরের তাকে আদালত থেকে পুলিশ পাহারায় থানায় নেওয়া হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

খুলনায় ২৪ ঘণ্টায় রেকর্ড ৩৩৪ ডেঙ্গু রোগী হাসপাতালে

প্রথম দফায় কৃষিকার্ড পাচ্ছেন খুলনার ২৩ হাজার ১০৫ কৃষক

খুলনার হোটেল টাইগার গার্ডেনে আগুন

খুলনায় আইনজীবীকে আটক রেখে ৫ লাখ টাকা চাঁদা দাবি, দুই নারীসহ গ্রেফতার ৩ জন কারাগারে

‘মিড ডে মিল কোনো অনুগ্রহ নয়, এটি শিশুর অধিকার’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।