সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
গরু বিক্রির টাকা লুটে হিজড়া নেত্রী মৌসুমীকে হত্যা, যুবক গ্রেপ্তার | চ্যানেল খুলনা

গরু বিক্রির টাকা লুটে হিজড়া নেত্রী মৌসুমীকে হত্যা, যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনিতে হিজড়া সম্প্রদায়ের নেত্রী মোহাম্মদ মহসীন ওরফে মৌসুমী হিজড়া (৫২) হত্যাকাণ্ডে মো. মোমিন ওরফে শেখ রনি (৩৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, গরু বিক্রির টাকা লুটের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে মৌসুমীকে হত্যা করা হয়।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে নিজ ঘর থেকে মৌসুমীর মরদেহ উদ্ধার করা হয়। এর আগের দিন তিনি একটি গরু বিক্রি করে টাকা ঘরে রেখেছিলেন। পরদিন সকালে আরও গরু কেনার কথা ছিল। মরদেহ উদ্ধারের পর ঘর থেকে গরু বিক্রির টাকা ও তাঁর ব্যবহৃত দুটি মুঠোফোন পাওয়া যায়নি।

তদন্তে সিসিটিভি ফুটেজে শুক্রবার দিবাগত রাত ১টা ১৪ মিনিটে এক যুবককে মৌসুমীর ঘরে প্রবেশ করতে এবং রাত ৩টা ৫২ মিনিটে বের হতে দেখা যায়। পরে পুলিশ তাকে মোমিন হিসেবে শনাক্ত করে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, ঘটনার রাতে মৌসুমীর ঘর থেকে বাকবিতণ্ডার শব্দ শুনেছিলেন প্রতিবেশীরা। সকালে দীর্ঘ সময় তাঁর সাড়া না পেয়ে পাখি রহমান ঘরে ঢুকে তাঁকে পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

গ্রেপ্তার মোমিন চাঁপাইনবাবগঞ্জের নাচোলের বাসিন্দা। বর্তমানে তিনি চট্টগ্রামের পাহাড়তলীর পাঠানপাড়ায় ফাল্গুনী হিজড়া নামে এক নেত্রীর বাসায় থাকতেন। খুলশী থানার ওসি আবদুর রহিম বলেন, আর্থিক লেনদেনের বিষয়টি মোমিন জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

পুরুষ হতে অস্ত্রোপচারের কয়েক ঘণ্টা পর তরুণীর মৃত্যু

নিখোঁজের ২৫ দিন পর জঙ্গলে যুবকের কঙ্কাল, পোশাক দেখে শনাক্ত

চীনা প্রেমিক বিয়ে করতে টাঙ্গাইলে, আপত্তিতে ফিরলেন ঢাকায়

নারায়ণগঞ্জে ডিজিএফআইয়ের তিন ভুয়া সদস্য গ্রেফতার

মামলা নেওয়ায় ওসিকে ‘পেটানোর’ হুমকি ‘সন্ত্রাসী বগার’

শিক্ষার্থীদের ফোন ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা, পেলেই বহিষ্কার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।