সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
নিখোঁজের ২৫ দিন পর জঙ্গলে যুবকের কঙ্কাল, পোশাক দেখে শনাক্ত | চ্যানেল খুলনা

নিখোঁজের ২৫ দিন পর জঙ্গলে যুবকের কঙ্কাল, পোশাক দেখে শনাক্ত

ময়মনসিংহের ফুলপুরে নিখোঁজের ২৫ দিন পর রাশেদুল ইসলাম (১৯) নামে এক তরুণের মাথার খুলিসহ শরীরের বিভিন্ন হাড় ও পরনের পোশাক উদ্ধার করেছে পুলিশ। পোশাক দেখে কঙ্কালটি রাশেদুলের বলে শনাক্ত করেন তাঁর বাবা শাহজাহান।

এ ঘটনায় হত্যার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন—ফুলপুরের জসিম উদ্দিন (২৪), রফিক ওরফে রফিদ (২৮) ও মোজাম্মেল (২৭)।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত ১২ আগস্ট রাতে জসিম ফোন করে রাশেদুলকে ডেকে নিয়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরদিন রাশেদুলের ফোন থেকে এক নারী ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। এ ঘটনায় তাঁর বাবা থানায় জিডি করেন। পরে ২৫ আগস্ট অপহরণ মামলা করা হয়।

তদন্তে ডিজিটাল যোগাযোগ বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার প্রধান আসামি জসিমকে নেত্রকোনার শ্যামগঞ্জ রেলস্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রফিক ও মোজাম্মেলকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, জসিমের দেওয়া তথ্য অনুযায়ী ফুলপুরের চন্দ্রপুর গ্রামের ‘গারোর ভিটা’ এলাকার জঙ্গলে অভিযান চালিয়ে মাথার খুলিসহ বিভিন্ন হাড় এবং রাশেদুলের প্যান্ট ও গেঞ্জি উদ্ধার করা হয়।

রাশেদুলের পরিবারের দাবি, পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে তিনজন মিলে তাঁকে শ্বাসরোধে হত্যা করেন। তবে হত্যার প্রকৃত কারণ ও ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

ফুলপুর থানার ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন জানান, দেহাবশেষের সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। ডিএনএ পরীক্ষা ও মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য হাড় ও অন্যান্য আলামত ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

পুরুষ হতে অস্ত্রোপচারের কয়েক ঘণ্টা পর তরুণীর মৃত্যু

নিখোঁজের ২৫ দিন পর জঙ্গলে যুবকের কঙ্কাল, পোশাক দেখে শনাক্ত

চীনা প্রেমিক বিয়ে করতে টাঙ্গাইলে, আপত্তিতে ফিরলেন ঢাকায়

নারায়ণগঞ্জে ডিজিএফআইয়ের তিন ভুয়া সদস্য গ্রেফতার

মামলা নেওয়ায় ওসিকে ‘পেটানোর’ হুমকি ‘সন্ত্রাসী বগার’

শিক্ষার্থীদের ফোন ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা, পেলেই বহিষ্কার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।