সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
হেলিকপ্টারে গ্রামে ফিরলেন সম্ভাব্য মেয়র প্রার্থীর ভাই, ওসির ফুলেল শুভেচ্ছা | চ্যানেল খুলনা

হেলিকপ্টারে গ্রামে ফিরলেন সম্ভাব্য মেয়র প্রার্থীর ভাই, ওসির ফুলেল শুভেচ্ছা

কুষ্টিয়ার খোকসায় সম্ভাব্য মেয়র প্রার্থীর ভাই নাসির উদ্দিন শেখ হেলিকপ্টারে গ্রামে ফিরলে তাঁকে থানার ওসি ও পরিদর্শক (তদন্ত) ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে পুলিশ কর্মকর্তাদের ভূমিকা নিয়ে সমালোচনা শুরু হয়েছে। তবে ওসি ফুল দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সিঙ্গাপুর থেকে আসা হেলিকপ্টারটি খোকসা-জানিপুর পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অবতরণ করে। নাসির উদ্দিন শেখ আসন্ন খোকসা পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী ও সাবেক ছাত্রদল নেতা রবিন রায়হান জসিমের ছোট ভাই।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নাসিরের সঙ্গে দুই বিদেশি ব্যবসায়িক অংশীদারও হেলিকপ্টার থেকে নামেন। পরে খোকসা থানার ওসি মোল্লা জাকির হোসেন ও পরিদর্শক (তদন্ত) মো. মোশাররফ হোসেনকে সেখানে দেখা যায়। স্থানীয়দের অভিযোগ, নাসিরের বিরুদ্ধে প্রতারণা ও চেক জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগ ও মামলা রয়েছে।

ওসি মোল্লা জাকির হোসেন বলেন, তাঁরা ফুল দেননি; নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে গিয়েছিলেন। তাঁর দাবি, নাসিরের লোকজন পরিদর্শককে ফুল দেওয়ার চেষ্টা করেছিল।

রবিন রায়হান জসিমও বলেন, ওসি ফুল দেননি। কাদায় পড়ে যাচ্ছিল বলে তিনি ফুলটি ধরে ফেলেছিলেন। পারিবারিক দোয়া অনুষ্ঠানে যোগ দিতে নাসির ও তাঁর বিদেশি অতিথিরা হেলিকপ্টারে এসেছিলেন।

জেলা পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, বিষয়টি আগে ভালোভাবে জেনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

কুষ্টিয়া আরও সংবাদ

ব্রাজিলের পরাজয়ে প্রতিপক্ষের ট্রল, ফাঁস নিলেন সমর্থক

কুষ্টিয়ায় পীর হত্যা মামলায় প্রধান আসামিসহ দুজনের জামিন নামঞ্জুর

কুষ্টিয়ায় আগ্নেয়াস্ত্র-গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশে দিল জনতা

কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী সওদাগর আটক

আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা

কুষ্টিয়ায় পীর হত্যা: রাজশাহী থেকে এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।