সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে, এমন প্রার্থীকে মনোনয়ন দিতে হবে | চ্যানেল খুলনা

বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে, এমন প্রার্থীকে মনোনয়ন দিতে হবে

বাগেরহাটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, দলের মধ্যে ঐক্য ধরে রাখতে হবে এবং ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে দলের পক্ষে কাজ করতে হবে। স্থানীয় সরকার নির্বাচনে বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে, এমন প্রার্থীকেই মনোনয়ন দেওয়ার কথা বলেন তিনি।

মঙ্গলবার বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, আগামী নির্বাচনে যারা অতীতে আন্দোলন-সংগ্রামে মাঠে ছিলেন, তাদের মূল্যায়ন করা হবে। তবে কোনো প্রার্থী জয়ী হওয়ার মতো অবস্থানে না থাকলে তার পরের যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে।

তিনি আরও বলেন, দলের মধ্যে ঐক্যের কোনো বিকল্প নেই। বিএনপির নেতাকর্মীরা চেয়ারম্যান ও মেম্বার নির্বাচিত হলে এলাকার উন্নয়নকাজ বাস্তবায়নে সুবিধা হবে।

এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, গাছের চারা রোপণ এবং মাছের পোনা অবমুক্ত করা হয়। অনুষ্ঠানে জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে, মারা গেলেন রামপাল থানার ওসি

মোংলায় ১২০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারী আটক

রামপালে ভ্রাম্যমান আদালতের মাদকবিরোধী অভিযান, ২ জনের কারাদন্ড

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।