সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কেডিএ’র উদ্যোগে খুলনায় ডেঙ্গু প্রতিরোধ ও মশকনিধন কার্যক্রম উদ্বোধন | চ্যানেল খুলনা

কেডিএ’র উদ্যোগে খুলনায় ডেঙ্গু প্রতিরোধ ও মশকনিধন কার্যক্রম উদ্বোধন

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএ চেয়ারম্যান এড. এসএম শফিকুল আলম মনা বলেছেন, খুলনায় ডেঙ্গু পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক আকার ধারণ করেছে। খুলনার সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে তিলধারণের ঠাঁই নেই। এই পরিস্থিতিকে তিনি একটি বড় ধরনের মানবিক সংকট হিসেবে আখ্যা দিয়ে তিনি বলেন, ডেঙ্গু মোকাবিলায় কেবল নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের ওপর নির্ভর না করে রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনগণকে একসাথে কাজ করতে হবে। এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও লার্ভা নিয়ন্ত্রণে ব্যাপক জনসচেতনতা তৈরির ওপর তিনি বিশেষ জোর দেন। নগরবাসীকে নিজ নিজ বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান।

বুধবার (০২ সেপ্টেম্বর) বেলা ১১টায় কেডিএ’র উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধন অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কেডিএ চেয়ারম্যান ও মহানগর বিএনপি’র সভাপতি এড. এসএম শফিকুল আলম মনা আরও বলেন, মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান নির্দিষ্ট কোনো এলাকায় সীমাবদ্ধ না রেখে নগরীর প্রতিটি ঘর-বাড়ী, অফিস-আদালত, হাসপাতারে আঙিণায় মশার প্রজননস্থ ধ্বংস করতে হবে। জনগণের স্বাস্থ্য সুরক্ষায় নিজ নিজ অবস্থান থেকে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে উৎসাহিত করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনকল্যাণমুখী এ সরকার জনদুর্ভোগ লাঘবে বদ্ধপরিকর। তবে কোনো একক সংস্থার পক্ষে এই সংকট মোকাবিলা করা সম্ভব নয়; ডেঙ্গু প্রতিরোধে রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

এসময়ে আরও উপস্থিত ছিলেন কেডিএ’র সদস্য (এস্টেট) মো. ইকবাল হোসেন (উপসচিব), সচিব সৈয়দ ফারুক আহম্মদ (উপসচিব), পরিচালক (এস্টেট) ড. জাকিয়া সুলতানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মজিবুর রহমান, স্থপতি জিনিয়া হক পিংকি, সিনিয়র বৈষয়িক কর্মকর্তা মো. আব্দুল্লাহ্ কবি সাদ, পরিকল্পনা কর্মকর্তা মো. তানভীর আহমেদ, উপ-পরিচালক মো. মামুনুল আবেদীন, মো. ইজাদুর রহমান, অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা মো. সাঈদুল হক, উপ-পরিচালক মো. সাইফুল ইসলাম, অর্থরাইজড অফিসার মোরতোজা আল মামুন, নির্বাহী প্রকৌশলী (রক্ষণাবেক্ষণ) মুনতাসির মামুন ও প্রোগ্রামার মো. নাজমুল হুদা প্রমুখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনার ৩১ ওয়ার্ডেই মাদক, চিহ্নিত ২৭২ কারবারি

খুলনায় ওয়ার্ড বিএনপি কার্যালয়ে ককটেল হামলা

মোংলা কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশনের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ

ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলায় মাঠে খুলনা বিএনপি, দুই ধাপের বিশেষ কর্মপরিকল্পনা ও কমিটি গঠন

খুলনায় নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

খুলনা মহানগরের ২৩নং ওয়ার্ড বিএনপি’র পূর্ণাঙ্গ কমিটি গঠন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।