সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ | চ্যানেল খুলনা

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান সরকার। সোমবার (৩ আগস্ট) বিকেল ৪টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কৃষি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যকে শুভেচ্ছা জানান এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম ও অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় নবনিযুক্ত উপাচার্য নবীন বিশ্ববিদ্যালয় হিসেবে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে খুলনা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা কামনা করেন। বিশেষ করে ল্যাবরেটরি সুবিধার উন্নয়নে কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহায়তা এবং এ লক্ষ্যে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিকাশে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতায় খুলনা বিশ্ববিদ্যালয় পাশে থাকবে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর মূল লক্ষ্য শিক্ষা ও গবেষণার মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং দেশ, জাতি ও সমাজের উন্নয়নে অবদান রাখা। তিনি নবীন বিশ্ববিদ্যালয় হিসেবে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়কে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে যাত্রা শুরুর আহ্বান জানান।
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহযোগিতাপূর্ণ মনোভাব ও আন্তরিকতার জন্য খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ধন্যবাদ জানান। পরে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাঁর হাতে বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম খচিত একটি ক্রেস্ট তুলে দেন। এর আগে সৌজন্য সাক্ষাতের শুরুতে নবনিযুক্ত উপাচার্য তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান, খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মোঃ সফিকুল ইসলাম, খানজাহান আলী হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ খসরুল আলম, খান বাহাদুর আহছানউল্লাহ হলের প্রভোস্ট প্রফেসর শরিফ মোহাম্মদ খান, কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক প্রফেসর ড. মোঃ এনামুল কবীর এবং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শ্রমিকরা ঘরে ফিরে যাবে না : মাহফুজুর রহমান

কেডিএ রূপসা নতুন বাজারকে আধুনিক, ব্যবসা বান্ধব করতে একটি প্রকল্প হাতে নিয়েছি : মনা

কুয়েটে শুরু হলো দুই দিনব্যাপী ন্যাশনাল জব ফেয়ার ‘জবস্পেকস ২০২৬’

কুয়েটে আইডিএম-এ ‘নবীন বরণ ও বিদায় সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।