
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে খুলনা মহানগর পুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের সদস্যরা।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) খুলনা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে খুলনা মহানগরীর আটটি থানার আওতাধীন পূজামণ্ডপের তালিকা পুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমানের কাছে হস্তান্তর করেন পূজা উদযাপন পরিষদের সদস্যরা।
এ সময় আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে মহানগরীর পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।


