সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শ্রীলঙ্কার সাবেক পুলিশ প্রধানের মৃত্যুদণ্ড | চ্যানেল খুলনা

শ্রীলঙ্কার সাবেক পুলিশ প্রধানের মৃত্যুদণ্ড

২০১৯ সালের ভয়াবহ ইস্টার বোমা হামলা প্রতিরোধে ব্যর্থতার দায়ে শ্রীলঙ্কার সাবেক পুলিশ প্রধান পুজিথ জয়াসুন্দরা এবং সাবেক প্রতিরক্ষা সচিব হেমাসিরি ফার্নান্দোকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি বিশেষ আদালত।

শুক্রবার (৩১ জুলাই) রায় ঘোষণা করে স্থায়ী ট্রায়াল-অ্যাট-বার নামে পরিচিত বিশেষ আদালত।

আদালত তাদের বিরুদ্ধে আগাম গোয়েন্দা সতর্কবার্তা পাওয়ার পরও হামলা প্রতিরোধে ব্যর্থতা, দায়িত্বে গুরুতর অবহেলা, হত্যা এবং হত্যাচেষ্টাসহ একাধিক অভিযোগ প্রমাণিত হয়েছে বলে রায়ে উল্লেখ করেছে।

রায়ের পর তাৎক্ষণিকভাবে জয়াসুন্দরা ও ফার্নান্দোর আইনজীবীদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

যদিও শ্রীলঙ্কায় মৃত্যুদণ্ডের বিধান রয়েছে, তবে দীর্ঘদিন ধরে সেখানে মৃত্যুদণ্ড কার্যকর না করার নীতি অনুসরণ করা হচ্ছে।

ফলে অধিকাংশ ক্ষেত্রে মৃত্যুদণ্ড পরে যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তর করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

শ্রীলঙ্কার সাবেক পুলিশ প্রধানের মৃত্যুদণ্ড

সাবেক পর্নো তারকা এবার কলম্বিয়ার সিনেটর

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম

সৌদি-যুক্তরাষ্ট্রের হামলায় ইরাকে নিহত বেড়ে ২০

বন্দিদের কাছে মাদক পৌঁছাতে গিয়ে ধরা পড়ল বিড়াল

বাংলাদেশি সন্দেহে দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন ভারতীয় চিকিৎসক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।