সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ঘনিষ্ঠ দৃশ্যের কথা বলে হেনস্থার চেষ্টা, যা বললেন অভিনেত্রী | চ্যানেল খুলনা

ঘনিষ্ঠ দৃশ্যের কথা বলে হেনস্থার চেষ্টা, যা বললেন অভিনেত্রী

শৈশবে যৌন হেনস্থার শিকার হওয়ার ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা প্রকাশ করলেন ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী। সম্প্রতি রিয়ালিটি শো ‘লক আপ ২’-এর ‘সিক্রেট টাস্ক’-এ অংশ নিয়ে শৈশবে যৌন হেনস্থার বিবরণ দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন শিবাঙ্গী।

তিনি জানান, ছোটবেলায় পরিবারের পরিচিত এক ব্যক্তি, যাকে তিনি ‘মামাজি’ বলে ডাকতেন। তার সঙ্গে তিনি অশালীন আচরণ করেন।

অভিনেত্রীর কথায়, ‘দীর্ঘদিন এই ঘটনা নিয়ে প্রকাশ্যে কথা বলার সাহস পাননি। তবে অভিনেতা রাম কাপুর ও হর্ষদ চোপড়ার উৎসাহে বিষয়টি সবার সামনে তুলে ধরার সিদ্ধান্ত নেন।

শিবাঙ্গী বলেন, ‘একসময় আমার পরিবার ভয়াবহ আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল। বাবার ব্যবসায় বড় ধরনের ক্ষতি হওয়ায় অল্প বয়স থেকে আমি পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছিলাম। একই সময়ে অভিনয়ে ক্যারিয়ার গড়ার স্বপ্ন নিয়ে মুম্বাই যাওয়ার প্রস্তুতিও নিচ্ছিলাম। পরিবারের সেই পরিচিত ব্যক্তি একদিন আমাকে গাড়ি চালানো শেখানোর কথা বলে নিজের কোলে বসতে বলেন। বয়স কম থাকায় প্রথমে বিষয়টি বুঝতে পারিনি। পরে ওই ব্যক্তির আচরণে অস্বস্তি বোধ করতে শুরু হয়।’

শিবাঙ্গী জানান, তখন তিনি এতটাই ছোট ছিলেন যে পরিস্থিতির গুরুত্ব বোঝার মতো বয়স হয়নি।

এরপর আরও একটি ঘটনার কথা তুলে ধরে তিনি বলেন, ‘এক রাতে বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে ওই ব্যক্তি আমাকে অভিনয়জীবনে ঘনিষ্ঠ দৃশ্যের কথা বলে মানসিকভাবে প্রভাবিত করার চেষ্টা করেন। পরে আমাকে জড়িয়ে ধরারও চেষ্টা করেন। পরিস্থিতি বুঝতে পেরে আমি ওই ব্যক্তিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেই। তখন ওই ব্যক্তি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেন।’

শিবাঙ্গী জানান, পরে পুরো বিষয়টি বাবা-মাকে খুলে বলেছিলেন। ঘটনাটি জানার পর তার পরিবার অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।

অভিনেত্রীর কথায়, ‘শৈশবের ওই অভিজ্ঞতা আমাকে মানসিকভাবে নাড়িয়ে দিয়েছিল। দীর্ঘ সময় আমি স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি তিনি।’

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বিনোদন আরও সংবাদ

‘গুলশানের চামেলি’ হবেন কলকাতার ‘পাখি’

ককরোচদের আন্দোলনে সালমান খানের সমর্থন

ঢাকায় স্থগিত হওয়া অনুপম রায়ের কনসার্ট হবে ১ আগস্ট

স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী

প্রথম দিনেই প্রায় ৫০০ কোটি আয় ‘দ্য ওডিসি’র

আবারও বিয়ে করছেন পরী, ঠেকাতে পারলেন না হ্যারি কেইন!

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।