
‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের ‘পাখি’ কিংবা ছোট ও বড় পর্দার চিরচেনা মধুমিতা সরকার অবশেষে বাংলাদেশ সফর ও ঢাকাই চলচ্চিত্রে অভিনয়ের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাতে যাচ্ছেন।
দীর্ঘদিন ধরে বাংলাদেশের চলচ্চিত্রে কাজের গুঞ্জন বাতাসে ভাসলেও এবার সত্যি সত্যি ঢাকাই সিনেমার রঙিন পর্দায় তার জমকালো অভিষেক হতে যাচ্ছে। নির্মাতা মোহাম্মদ ইকবালের নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’তে দেখা যাবে মধুমিতাকে।
বাংলাদেশের দর্শকের সামনে হাজির হওয়ার রোমাঞ্চ নিয়ে মধুমিতা সরকার গণমাধ্যমকে বলেন, ‘আমি খুবই এক্সাইটেড কাজটি করার জন্য। অনেক বছর ধরেই আমার বিভিন্ন কাজে বাংলাদেশে যাওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণে সেটা আর হয়ে উঠেনি। অবশেষে সেই ইচ্ছাটা পূরণ হচ্ছে। শিগগিরই আমি আসছি।’ছড়ান।


