সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বেনাপোলে পৌর বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোধন | চ্যানেল খুলনা

বেনাপোলে পৌর বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোধন

প্রধানমন্ত্রীর তারেক রহমানের উদ্যোগে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে যশোরের বেনাপোলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ভোধন করা হয়েছে।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে বেনাপোলে পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত-এর উদ্যোগে পৌরগেটে এলাকায় বিভিন্ন রকম ফলজ ও বনজ বৃক্ষ রোপণর মধ্যদিয়ে এ কর্মসূচি উদ্ভোদন করা হয়।

এ সময় উদ্যোক্তারা জানান, বেনাপোল পৌর বিএনপির পক্ষ থেকে পৌর এলাকায় ৫০ হাজার বৃক্ষ রোপণের পরিকল্পনা আছে। তারই অংশ হিসেবে আজ ২ শত ফলজ, বনজ ও ঐষধী বৃক্ষ রোপণ করা হয়।
আরো বলেন, বৃক্ষ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি মানুষের জীবন ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, বেনাপোল পৌর বিএনপি’র সহ-সভাপতি নাসিমুল গনি, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল ইসলাম রিপন, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, পুটখালী ইউনিয়ন সভাপতি মফিজুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক যুগ্ম-আহবায়ক আল মামুন বাবলু, মুনতিসিন বিল্লাহ সাগর, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক বিপ্লব হোসেন, জিয়াউর রহমান, আহম্মদ আলী সোহাগসহ অসংখ্য নেতাকর্মী।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত করে বন্দরকে ব্যবসাবান্ধব করা হবে: বেনাপোলে নৌ প্রতিমন্ত্রী

শার্শায় ৩ কোটি ৪৭ লাখ টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

কেশবপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী নির্যাতনের অভিযোগ, তদন্ত নিয়ে প্রশ্ন পরিবারের

জ্বালানি তেলের দাম বাড়ায় বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৮ হাজার টাকা

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি

শার্শায় ছাত্রলীগের দুই নেতাকর্মী আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।