সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অটোরিকশাচালকের পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগাল এলাকাবাসী | চ্যানেল খুলনা

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অটোরিকশাচালকের পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগাল এলাকাবাসী

নোয়াখালীর চাটখিল পৌরসভায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আবু বক্কর সিদ্দিক সুমন (৪০) নামের এক অটোরিকশাচালককে আটক করে মারধর করেছে এলাকাবাসী। পরে তাঁর পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগানো হয়। আজ সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। পরে চাটখিল থানা-পুলিশ তাঁকে উদ্ধার করে হেফাজতে নেয়।

আটক আবু বক্কর সিদ্দিক সুমন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ভোলা কোট ইউনিয়নের লক্ষ্মীধরপাড়ার আবুল কালামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার চাটখিল পৌরসভার এক শিশুকে ধর্ষণের চেষ্টা চালান অটোরিকশাচালক সুমন। ঘটনাটি পাশের একটি সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্ত সুমনের চেহারা ও পরিচয় নিশ্চিত করেন।

সোমবার (২০ জুলাই) দুপুরে সুমন আবারও ওই এলাকায় অটোরিকশা নিয়ে এলে স্থানীয় জনতা তাঁকে চিনে ফেলে। একপর্যায়ে চারপাশ থেকে ঘিরে ধরে তাঁকে গণপিটুনি দেওয়া হয়। এ সময় উত্তেজিত জনতা শাস্তিস্বরূপ তাঁর পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগিয়ে দেয়।

খবর পেয়ে চাটখিল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত সুমনকে জনতার হাত থেকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মুন্নাফ জানান, অভিযুক্ত সুমনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে এবং ঘটনার তদন্তসাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, চার পুলিশ সদস্য প্রত্যাহার

পুলিশের পৃথক অভিযানে ৫ মণ গাঁজা উদ্ধার

ঘরেই বানাতেন বন্দুক! অস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার

দেড় বছরের শিশুকে বিক্রি করে আইফোন কেনা, বাবা আটক

পুলিশের সামনে নারীকে মারধরের ভিডিও ভাইরাল

শেখ হাসিনার কবরও বাংলাদেশে হবে না: সারজিস আলম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।