সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৩ | চ্যানেল খুলনা

খুলনায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৩

খুলনায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে নতুন করে ৪৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। সোমবার (২০ জুলাই) পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়, খুলনা বিভাগের ডেঙ্গু প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন বলেন , গত ২৪ ঘণ্টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ জুলাই সকাল পর্যন্ত খুলনা বিভাগে ডেঙ্গুতে মোট ৭ জনের মৃত্যু হয়েছে।

ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস, বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জ্বর দেখা দিলে দ্রুত হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত খুলনা বিভাগে মোট ১ হাজার ৫১৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১ হাজার ৩১০ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ১৭৭ জন রোগী চিকিৎসাধীন। এ ছাড়া উন্নত চিকিৎসার জন্য ২৪ জন রোগীকে রেফার্ড করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বাগেরহাটে সর্বোচ্চ ১৫ জন, খুলনা জেলায় ১১ জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন, মাগুরায় ৩ জন, নড়াইলে ৩ জন, যশোরে ২ জন এবং ঝিনাইদহে ২ জন ভর্তি হয়েছেন। চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, সাতক্ষীরা জেলা এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এ সময়ে কোনো নতুন রোগী ভর্তি হয়নি।

জেলাভিত্তিক মোট আক্রান্তের হিসাবে বাগেরহাটে ৫০৮ জন, খুলনা জেলায় ২৯৯ জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২৬৪ জন, যশোরে ১৭২ জন, নড়াইলে ৯৬ জন, মাগুরায় ৫৪ জন, কুষ্টিয়ায় ৪৩ জন, মেহেরপুরে ৩৯ জন, ঝিনাইদহে ২২ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জন, সাতক্ষীরায় ৫ জন এবং চুয়াডাঙ্গায় এখন পর্যন্ত কোনো রোগী ভর্তি হয়নি।

বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বাগেরহাটে ৬৮ জন, খুলনা জেলায় ৩৯ জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৩৬ জন, যশোরে ১৪ জন, কুষ্টিয়ায় ৬ জন, নড়াইলে ৬ জন, মাগুরায় ৫ জন, ঝিনাইদহে ২ জন এবং সাতক্ষীরায় ১ জন চিকিৎসাধীন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৩

২৬ নং ওয়ার্ড জামায়াতের বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ

উন্নয়ন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত শেষ করার নির্দেশনা খুলনা জেলা প্রশাসকের

খুলনায় নির্জনা হত্যা: আদালতে বাবার দায় স্বীকার, কারাগারে পাঠানোর নির্দেশ

খুবিতে জলবায়ু সহনশীল কৃষি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রকল্পের ইনসেপশন ওয়ার্কশপ অনুষ্ঠিত

খুলনা মহানগর যুবদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।