সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
নজরুল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জামায়াতের বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ | চ্যানেল খুলনা

নজরুল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জামায়াতের বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান বলেছেন, মানুষ তাজা প্রাণ ও রক্ত দিয়ে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছে| কিন্তু দিন গড়ানোর সঙ্গে সঙ্গে বর্তমান সরকার সে কথা ভুলে যাচ্ছে| তিনি অভিযোগ করে বলেন, বিএনপি ক্ষমতায় গিয়ে জুলাই অভ্যুত্থানের চেতনা ভুলে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে| বিএনপির মুখে এক, অন্তরে ভিন্ন আর বাস্তবে আরেক রূপ দেখতে পাচ্ছে জনগণ|

তিনি বলেন, “মানুষের গণভোটের গণরায়কে না মেনে নিজেরাই জাতিকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছেন| এখনো সময় আছে, পার্লামেন্টে আলোচনা করুন, সংবিধান সংস্কারের বিশেষ কমিটি গঠন করুন, সংবিধান সংস্কার পরিষদের বিশেষ ˆবঠক ডাকুন| আপনারা এটি সংসদে নিষ্পত্তি না করে রাজপথে নিয়ে যেতে চান| বিরোধী দল গণভোটে ৭০ ভাগ জনগণের সমর্থন নিয়ে দাবি আদায়ে রাজপথের আন্দোলনে বাধ্য করবেন না|” মঙ্গলবার (১৪ জুলাই) সকালে সোনাডাঙ্গা থানার ২৫নং ওয়ার্ড উলামা ও যুববিভাগের উদ্যোগে সোহরাওয়ার্দী কলেজ মাঠে এবং নজরুল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন|

২৫নং ওয়ার্ডের উলামা বিভাগ সভাপতি হাফেজ আবু মূসার সভাপতিত্বে ও যুব বিভাগের সভাপতি হাফেজ গোলাম রাব্বির পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সোনাডাঙ্গা থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. জাহিদুর রহমান নাঈম, সোনাডাঙ্গা ব্যবসায়ী থানা সভাপতি মো. মইনুল ইসলাম, পেশাজীবী সংগঠনের নেতা আব্দুল্লাহ আল মামুন প্রিন্স| এ সময় অন্যান্যের মধ্যে ২৫নং ওয়ার্ড শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি গাজি হারুনুর রশিদ, ২৫ নং ওয়ার্ড যুব বিভাগের সেক্রেটারি রাইজুল ইসলাম রাজু, আরামবাগ ইউনিটের সভাপতি হারুনুজ্জামান, ইসলামাবাদ ইউনিটের সভাপতি মো. খাইরুল ইসলাম, ২৫নং ওয়ার্ড শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মো. জাকির হোসেন ও মো. রানা, ইসলামী ছাত্রশিবিরের ২৫নং ওয়ার্ডের সাবেক সভাপতি মো. রাকিব, ইসলামী ছাত্রশিবিরের সোহরাওয়ার্দী কলেজ সভাপতি মো. হোসাইন শেখ প্রমুখ উপস্থিত ছিলেন|

প্রধান অতিথি মাহফুজুর রহমান বলেন, গাছ আমাদের অক্সিজেন দেয়, প্রকৃতির ভারসাম্য রক্ষা করে, ঔষধি গাছ আমাদের রোগের নিরাময়ে সহায়তা করে| ফলজ গাছ আমাদের বিভিন্ন ধরণের ফল দেয়| বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন ও আমাদের প্রাকৃতিক দূর্যোগ থেকো রক্ষা করে| এছাড়া যদি কেউ একটি গাছ রোপণ করে এবং এই গাছ থেকে মানুষ বা কোন প্রাণী উপকৃত হয়, তাহলে তার ছওয়াব রোপনকারী ব্যক্তি সদকায়ে জারিয়া হিসাবে আজীবন পেতে থাকবেন|

তিনি জুলাই অভ্যুত্থানের কথা উল্লেখ করে বলেন, ‘জুলাই কেবল একটি মাস নয়, এটি আধিপত্যবাদের বিরুদ্ধে হুংকার এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার এক ঐতিহাসিক অধ্যায়|’ তিনি আরও বলেন, জুলাইয়ের ইতিহাস ও চেতনাকে নতুন প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরতে হবে, যাতে তারা এ ইতিহাস সম্পর্কে সঠিক ধারণা লাভ করতে পারে| তিনি অভিযোগ করেন, ক্ষমতাসীনরা ক্ষমতায় আসার আগে জুলাইকে ঘিরে যে প্রতিশ্রুতি দিয়েছিল, ক্ষমতায় এসে তার বিপরীত অবস্থান নিয়েছে| সংবিধান সংস্কারের অঙ্গীকার বাস্তবায়ন না করে সরকার জাতীয় ঐক্যে বিভাজন সৃষ্টি করেছে বলেও দাবি করেন তিনি|#

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

নিউ মার্কেটের জরাজীর্ণ অংশ সংস্কার এবং ড্রেনেজ ও লাইটিং ব্যবস্থার আধুনিকীকরণ করা হবে

খুলনায় জুলাই শহিদ দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

গণভোটের রায় বাস্তবায়নের জন্য প্রয়োজনে দেশে আরও একটি ‘জুলাই বিপ্লব’ হবে : মাহফুজুর রহমান

খুবিতে ফেব্রিকেশন ল্যাবরেটরি স্থাপনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে খুলনা বিএনপির শোক

জনগণের পরামর্শ ও মতামতে পরিকল্পনা গ্রহণ করে খুলনার উন্নয়নে কাজ করব : কেডিএ চেয়ারম্যান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।