সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে খুলনা বিএনপির শোক | চ্যানেল খুলনা

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে খুলনা বিএনপির শোক

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, সাবেক মন্ত্রী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের সিনিয়র আইনজীবী এবং বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন খুলনা মহানগর ও জেলা বিএনপির নেতৃবৃন্দ।

রবিবার (১২ জুলাই) যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন বাংলাদেশের রাজনীতির এক প্রজ্ঞাবান, সৎ, অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ কিংবদন্তি। ৫২’র ভাষা আন্দোলনের এই বীর সৈনিক ও বর্ষীয়ান রাজনীতিবিদ সুদীর্ঘ বর্ণাঢ্য জীবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এবং জাতীয় সংসদের স্পিকার হিসেবে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বিভিন্ন সময়ে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দেশ গঠনে তাঁর অবদান ছিল অবিস্মরণীয়।

খুলনা বিএনপির নেতৃবৃন্দ আরও বলেন, দেশে সংসদীয় সংস্কৃতির বিকাশ, গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে সুসংহত করা এবং আজীবন বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ রক্ষায় তিনি ছিলেন অবিচল। বিগত ১৭ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ দলের প্রতিটি দুঃসময়ে কোনো পরিস্থিতিতেই তিনি আদর্শচ্যুত হননি। তাঁর এই চলে যাওয়া দেশের রাজনৈতিক ও আইনাঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। দেশ আজ একজন বিচক্ষণ রাষ্ট্রনায়ক এবং সত্যিকারের দেশপ্রেমিককে হারাল।

বিবৃতিদাতারা হলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এমপি, তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল, খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলী আসগার লবি, মহানগর বিএনপির সভাপতি ও কেডিএর চেয়ারম্যান এড. শফিকুল আলম মনা, খুলনা-১ আসনের সংসদ সদস্য আমির এজাজ খান, খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব ও খুলনা জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পী প্রমূখ। নেতৃবৃন্দ মহান আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য প্রার্থনা করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুবিতে ফেব্রিকেশন ল্যাবরেটরি স্থাপনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে খুলনা বিএনপির শোক

জনগণের পরামর্শ ও মতামতে পরিকল্পনা গ্রহণ করে খুলনার উন্নয়নে কাজ করব : কেডিএ চেয়ারম্যান

জনগণের বিপদে ঘরে বসে এসির বাতাস খাওয়ার দল বিএনপি নয়: শফিকুল আলম তুহিন

বিএল কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের রেজি: কার্যক্রম উদ্বোধন

খুলনা জেলা জামায়াতের রুকন প্রার্থী শিক্ষাশিবির

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।