সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বাঁশখালীতে বন্যায় ভেসে যাওয়া নিহত দুই শিশুর পরিবারের পাশে ছাত্রদল | চ্যানেল খুলনা

বাঁশখালীতে বন্যায় ভেসে যাওয়া নিহত দুই শিশুর পরিবারের পাশে ছাত্রদল

সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ ও টানা ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ছাত্রদল। সংগঠনের কেন্দ্রীয় নির্দেশনা ও তত্ত্বাবধানে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আয়োজনে বিভিন্ন এলাকায় অসহায়, দুস্থ ও বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) চট্টগ্রামে ত্রাণ বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। তিনি ক্ষতিগ্রস্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজ–খবর নেন এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

এ সময় চট্টগ্রামের বাঁশখালীতে বন্যার পানিতে ডুবে নিহত দুই বছর বয়সী ইসমাইল হোসেনের পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করেন নাছির উদ্দীন নাছির। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।

ত্রাণ বিতরণ কর্মসূচির প্রথম দিনে ৫০০টি পরিবারের মাঝে চাল, ডাল, আলু, শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় ছাত্রদলের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানান এবং দুর্যোগের সময়ে মানুষের পাশে দাঁড়ানোর জন্য সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নাছির উদ্দীন নাছির বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে মানবিক দায়িত্ববোধ থেকেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদল সব সময় মানুষের পাশে ছিল, ভবিষ্যতেও যেকোনো দুর্যোগ ও সংকটে একইভাবে পাশে থাকবে। আজ প্রথম দিনে ৫০০টি পরিবারের হাতে ত্রাণ ও উপহারসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে’।

ত্রাণ বিতরণ কর্মসূচিতে কেন্দ্রীয় ছাত্রদল, চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং স্বেচ্ছাসেবীরা অংশ নেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ক্ষতিগ্রস্ত মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ফিরে না আসা পর্যন্ত মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

নির্বাচিত সরকারকে অস্থিতিশীল করতে তৎপরতা চলছে: রিজভী

আলেমদের আগে নিজেদের আমলের সঙ্গে কথার মিল রাখার আহ্বান শফিকুর রহমানের

আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি জামায়াতের

সংরক্ষিত মহিলা আসনের এমপি ফেরদৌসী আহমেদের পদত্যাগ, আসন শূন্য ঘোষণা

আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক নেই, স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: নাহিদ ইসলাম

রাড্ডা হাসপাতালে হামলায় সরকারদলীয় লোকজন জড়িত: গোলাম পরওয়ার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।